অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ক্রিকেট নিয়ে কড়া মন্তব্য মঈন আলির

বিপিএল খেলতে বাংলাদেশে এসেছেন মঈন আলি। খেলছেন সিলেট টাইটান্সের হয়ে। শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান এবং অতীতের মধ্যে মূল পার্থক্য নিয়ে খোলামেলা কথা বলেছেন। মঈনের মতে, আগের দলে বিশ্বমানের কয়েকজন খেলোয়াড় থাকলেও, বর্তমান সেই মানের খেলোয়াড়ের অভাব রয়েছে।

মঈন বলেন, ‘আমার মনে হয়, আগে হয়তো দুই-তিনজন বিশ্বমানের খেলোয়াড় ছিল যেমন তামিম, সাকিব। তারা বড় খেলোয়াড় ছিল। শুধু বিশ্বমানের খেলোয়াড় হওয়া নয়, তাদের ক্যারেক্টারও খুব ভালো ছিল। তারা ফাইটার ছিল, আর যেভাবে খেলত, তারা ছিল মানসম্পন্ন খেলোয়াড়। দীর্ঘ সময় ধরে এই দুজনকে পাওয়াটা বাংলাদেশের জন্য বড় সৌভাগ্যের ছিল।’

বর্তমান দল প্রসঙ্গে মঈন আলী কিছুটা ভিন্ন চিত্র তুলে ধরে বলেন, ‘এখন আমার মনে হয়, ভালো খেলোয়াড় বেশি আছে, কিন্তু সেই লেভেলের খেলোয়াড় নেই। এটাই এখন পর্যন্ত মূল সমস্যা। মানে, একটা নির্দিষ্ট লেভেলে অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু এই মুহূর্তে সেই বিশ্বমানের খেলোয়াড়রা নেই।’

আরও পড়ুন  জোড়া গোলে রাঙালেন মেসি আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ

যদিও মুস্তাফিজুর রহমানকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়ে মঈন আলী বলেছেন, ‘অবশ্যই ফিজ আছে। আমি জানি ফিজ বিশ্বমানের, কিন্তু সে তখনও খেলছিল। তবে দলে চরিত্রও দরকার। আর সৎভাবে বলতে গেলে, আমার মনে হয় তারা সেই জায়গাটায় একটু ঘাটতিতে আছে। বাংলাদেশ ক্রিকেট উন্নতি করেছে। কিন্তু সব দিক থেকে নয়, বিশেষ করে মানসিক দিক থেকে। ওই দুইজন খেলোয়াড় মানসিকভাবে খুব শক্ত ছিল।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০