অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেয়া হবে না: মির্জা আব্বাস

একটা চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেয়া হবে না। যেখানেই ষড়যন্ত্র হবে সেখানেই প্রতিহত করা হবে। সেইসঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো উসকানিতে পা না দেয়ার পরামর্শ দেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আপসহীন নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে মির্জা আব্বাস এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, গণতন্ত্রের জন্য, সুষ্ঠু ভোটের জন্য লড়াই করেছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। পৃথিবীর ইতিহাসে বিরল ও সবচেয়ে বড় জানাজা হয়েছে। অথচ তিনি জেলের ভেতরেও অত্যাচারিত হয়েছেন। শেখ হাসিনা যা কিছু ছিনিয়ে নিতে চেয়েছেন, তার কিছুই নিতে পারেননি। উনার জানাজায় লাখো মানুষের সমাগমই তা প্রমাণ করেছে।

আরও পড়ুন  নির্বাচিত হলে চট্টগ্রামের স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব দেব : সাঈদ আল নোমান

মির্জা আব্বাস বলেন, একটা চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেয়া হবে না। যেখানেই ষড়যন্ত্র হবে সেখানেই প্রতিহত করা হবে। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশে আসতে দেয়া হবে না। আনার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে। এ দেশের মানুষই তা প্রতিহত করবে। দলীয় নেতাকর্মীদের কোনো উসকানিতে পা না দেয়ার পরামর্শ রইল।

সারা দেশে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, দলীয় নেতাকর্মীরা প্রতারণা না করলে আমিও জয় লাভ করবো। সারা দেশে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না। দেশের মানুষ এ মুহূর্তে বিএনপি ছাড়া অন্য কোনো দলকে গ্রহণ করছে না। যে জোয়ার আছে তাতে বিএনপিই জয়লাভ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০