রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। এই লক্ষ্য অর্জনে ডাকসুর পক্ষ থেকে শিগগিরই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণা বা ক্যাম্পেইন শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদি হল (শেখ মুজিবুর রহমান হল) অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারটির বিষয় ছিল ‘বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং আসন্ন ও ভবিষ্যৎ নির্বাচনে এর প্রতিরোধ’।

মন্তব্য করুন