অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম দিনে আপিল মঞ্জুর ৫২ প্রার্থীর, নামঞ্জুর ১৫, বিবেচনাধীন ৩

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করে প্রথম দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন। একজনের প্রার্থিতা বাতিলের আবেদনও মঞ্জুর করেছে ইসি। অবৈধ থেকে গেছেন ১৫ জন এবং বিবেচনাধীন রয়েছেন তিনজন।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন।

শুনানি শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ইসির নিষ্পত্তি করা ৭০টি আপিলের মধ্যে ৫১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একজনের প্রার্থিতা বাতিলের আবেদনও মঞ্জুর করেছে ইসি। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে এম একরামুজ্জানের আপিলে প্রার্থিতা বাতিল করেছে কমিশন। আর ১৫ জন প্রার্থীর আপিল না মঞ্জুর হয়েছো।

আরও পড়ুন  প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

এছাড়া তিনজন প্রার্থীর আপিল আবেদন বিবেচনাধীন রয়েছে।
এবার রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করে। এর মধ্যে ৬৪৫টি আপিল হয়েছে।

তফসিল অনুযায়ী, ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলের শুনানি করবে ইসি।

এরপর প্রার্থিতা চূড়ান্তের পর প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট হবে ১২ ফেব্রুয়ারি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০