অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দিতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় রাষ্ট্র সংস্কারের বিষয়টি গুরুত্ব দিতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

শনিবার (১০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৫০ জন সদস্যকে নিয়ে আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফারুক ওয়াসিফ বলেন, ৭১ আর ২৪ আমাদের জাতির গুরুত্বপূর্ণ দুটি আবেগের জায়গা। এই দুটিকে ধারণ করে নতুন রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বদলে যাওয়া সমাজ বাস্তবতায় গতানুগতিক নির্বাচনি রিপোর্টিং দিয়ে তরুণ প্রজন্মকে স্পর্শ করা সম্ভব নয়। নির্বাচনি সাংবাদিকতায় সংস্কার, প্রার্থীদের অবস্থান এবং মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরার ওপর তিনি গুরুত্ব দেন।

সামনের দিনে সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ হিসেবে সোশ্যাল মিডিয়া ও অপতথ্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি ফ্যাক্ট চেকিং, প্রযুক্তি ও এআই ব্যবহারের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর জোর দেন।

আরও পড়ুন  রাজধানীতে ভবন থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, এআইয়ের ব্যবহার সম্পর্কে সাংবাদিকদের জানা অপরিহার্য। এজন্য পিআইবি কর্তৃপক্ষকে পর্যায়ক্রমে ডিআরইউর সব সদস্যকে নিয়ে প্রশিক্ষণ আয়োজনের দাবি জানান তিনি।

দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক শাহীন হাসনাত, ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা ও সাবেক সহ-সভাপতি গাজী আনোয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০