অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাথমিক সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা বাতিল দাবিতে মানববন্ধন

প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি হয়েছে।

শনিবার (১০জানুয়ারি) বিকেল ৫টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে জাতীয় ছাত্রশক্তি দিনাজপুর জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন হয়।

জাতীয় ছাত্রশক্তির জেলার সভাপতি হয়রত আলী অনিকের সভাপতিত্বে এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক একরামুল হক আবির বক্তব্য রাখেন।

একরামুল হক আবির বলেন, আগে কোটার মাধ্যমে অযোগ্য শিক্ষককে নিয়োগ দেওয়া হচ্ছিলো। এখন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়ে অযোগ্যদের প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এই সরকার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে করতে ব্যর্থ হয়েছে। সারাদেশে অসংখ্য পরীক্ষার্থী ইলেকট্রিক ডিভাইসসহ গ্রেফতার হয়েছে, প্রশ্নফাঁস হয়েছে। এই পরীক্ষা নিয়ে নানারকম প্রশ্ন উঠেছে। যারা ক্ষমতায় বসে ও ক্ষমতায় আসার জন্য এই পরীক্ষা নিয়ে কোনো কথা বলছেন না, তাদের ধিক্কার জানাই।

আরও পড়ুন  জকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে ৩৯ কেন্দ্রের ১৭৮ বুথে

তিনি আরও বলেন, যারা বলেন মেধাবীরা বাংলাদেশে থাকতে চায় না, দেশ মেধা শূন্য হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, কেন মেধাবীরা থাকেন না তার প্রমাণ হলো এই পরীক্ষা। আমরা মেধাবীদের মূল্যায়ন করতে পারি না, তাই তারা এ দেশে থাকতে চান না। যারা নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে এই ডিভাইসের মাধ্যমে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে শিক্ষকতায় আসছেন, তারা আর যাই হোক আপনার আমার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারবে না। তাই আমরা এই পরীক্ষা বাতিলের দাবি জানাচ্ছি।

শুক্রবার (৯ জানুয়ারি) প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অসদুপায় অবলম্বনের অভিযোগে দিনাজপুরসহ সারা দেশে অসংখ্য পরীক্ষার্থী আটক হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০