অনলাইন ডেস্ক
১১ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে স্কুলব্যাগে পাওয়া বস্তুটি শক্তিশালী বোমা, ঘটানো হলো বিস্ফোরণ: পুলিশ

ফরিদপুর শহরে স্কুলব্যাগে স্কচটেপ মোড়ানো অবস্থায় থাকা বস্তুটি একটি রিমোট কন্ট্রোল যন্ত্র দ্বারা পরিচালিত শক্তিশালী বোমা। আজ রোববার সকাল ১০টার দিকে বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) বোমা নিষ্ক্রিয়কারী দল। বোমার ধরনের বিষয়ে তথ্য দিয়েছেন দলের পরিদর্শক শংকর কুমার ঘোষ।

আজ সকাল সাড়ে নয়টার দিকে শহরের বিসর্জন ঘাট এলাকায় আলীপুর সেতুর দুই পাশে এবং নদীর দুই পাড়ে মানুষের যাতায়াত বন্ধ করে দেন সেনাবাহিনী ও জেলা পুলিশের সদস্যরা। সেখানে কুমার নদের পাড়ে বোমাটি বিস্ফোরণের উদ্যোগ নেয় ঢাকা থেকে আগত ১০ সদস্যবিশিষ্ট বোমা নিষ্ক্রিয়কারী দল।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বোমাটির সঙ্গে নতুন তার যুক্ত করে আনুমানিক ৫০ মিটার দূরে গিয়ে ইলেকট্রিক সংযোগ দিয়ে বোমাটির বিস্ফারণ ঘটান। বিকট শব্দে বোমাটির বিস্ফোরণ ঘটে। এ সময় বোমার স্প্লিন্টার মাটি থেকে অন্তত ২০ ফুট ওপরে ছুটে যায়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন বলেন, আলীপুর সেতুর ওপর জমা করে রাখা খড়ির গাদার ভেতরে বোমা আছে, এ সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর থেকেই এলাকাটি ঘিরে রাখে সেনাবাহিনী। খড়ির গাদার ভেতর থেকে একটি স্কুলব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ভেতরে টেপ দিয়ে পেঁচানো একটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। নিরাপত্তার কারণে সেটি দ্রুত সেতু এলাকা থেকে সরিয়ে কুমার নদের পাড়ে বালুর বস্তা দিয়ে সুরক্ষিতভাবে ঘিরে রাখা হয়।

আরও পড়ুন  ঘরে বসেই কোষ্ঠকাঠিন্য দূর করার ৬ সহজ উপায়

পরে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার জন্য ঢাকা থেকে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) টিমের সহায়তা চাওয়া হয়। এটিইউর ১০ সদস্য গতকাল রাতে ফরিদপুরে এসে পৌঁছান। দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে সকালে এ ব্যাপারে কর্মকাণ্ড শুরু করার কথা জানান।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুজ্জামান বলেন, এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০