অনলাইন ডেস্ক
১১ জানুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত: ইরান

রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসফাহান প্রদেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ৩০ জন সদস্য নিহত হয়েছেন, অন্যদিকে আইন প্রয়োগকারী কমান্ড স্পেশাল ইউনিটের কমান্ডার জানান, বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন শহরে দাঙ্গা দমনের অভিযানে আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন।

অন্যদিকে, আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা রোববার জানিয়েছে, সারা দেশে বিক্ষোভে ১০৯ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

এদিকে, ইরানি রেড ক্রিসেন্ট জানায়, গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানে তাদের একটি ত্রাণ ভবনে হামলার সময় একজন কর্মী নিহত হন।

ইরানের কর্তৃপক্ষ দেশটির বছরের পর বছর ধরে চলা বৃহত্তম বিক্ষোভ দমনের প্রচেষ্টা জোরদার করার মধ্যে হতাহতের এই পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। এই বিক্ষোভে হাজার হাজার মানুষ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ক্ষোভে রাস্তায় নেমেছে।

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ‘দাঙ্গা’ ধীরে ধীরে কমে আসছে, অন্যদিকে অ্যাটর্নি জেনারেল সতর্ক করে দিয়েছেন, অস্থিরতার সাথে জড়িতদের ‘মৃত্যুদণ্ড’ হতে পারে।

এর আগে ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের হত্যা করলে, যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সামরিক হামলার হুমকির পর রোববার পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেন।

আরও পড়ুন  বেশি অধৈর্য হলে ‘বইসা যাবে’ জামায়াত : তারেক রহমানের উপদেষ্টা

মার্কিন হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের ‘বৈধ লক্ষ্যবস্তুতে’ পরিণত হবে বলে হুঁশিয়ারি দেন স্পিকার।

তিনি বলেন, ‘আরও স্পষ্ট করে বলা যাক, ইরানের উপর আক্রমণের ক্ষেত্রে, অধিকৃত অঞ্চল (ইসরাইল) এবং সমস্ত মার্কিন ঘাঁটি এবং জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে।’ ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের সাবেক কমান্ডার কালিবাফ বলেন।

এদিকে, শনিবার ট্রাম্প বলেছেন, ইরানে বিক্ষোভকারীদের উপর তীব্র দমন-পীড়নের মুখে যুক্তরাষ্ট্র ‘সহায়তা করতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘ইরানের মানুষ স্বাধীনতা খুঁজছে। সম্ভবত আগে এমনটা কখনও দেখা যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত।’ ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে বিস্তারিত কিছু না বলেই এ কথা বলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০