অনলাইন ডেস্ক
১২ জানুয়ারী ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রমিকদের উন্নয়নে আগে সম্পদ সৃষ্টি ও সঠিক পরিকল্পনা প্রয়োজন: মঈন খান

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, ‘শ্রমিকের অধিকার বাস্তবায়নের বিষয়টি ৫৪ বছর আগে থেকেই সংবিধানে লিখিত আকারে আছে। তাহলে কেন আজ এই বিষয়ের জন্য নতুন করে দাবি তুলতে হচ্ছে? আজকে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আমরা যে দাবি-দাওয়ার কথা বলছি, সেটি অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পদ সংগ্রহ। সম্পদ সৃষ্টির মাধ্যমেই দরিদ্র মানুষের প্রয়োজন মেটাতে হবে এবং এর জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করা অপরিহার্য।’

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান শ্রমিক ইশতেহার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন, “দেশের শ্রমিক আন্দোলন ও শ্রমিকদের স্বার্থে যারা দীর্ঘদিন কাজ করেছেন, তাদের সহায়তায় একটি পূর্ণাঙ্গ ‘শ্রমিক ইশতেহার’ ঘোষণা করা হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, এই ইশতেহার বাস্তবায়নের মূল দায়িত্ব তাদের ওপরই পড়বে।”

আরও পড়ুন  আসিফ নজরুলের মন্তব্য নিয়ে এবার মুখ খুলল আইসিসি

তিনি বলেন, যারা ক্ষমতার বাইরে থাকবে, তাদের দায়িত্ব হবে এই ইশতেহার বাস্তবায়নে সরকারকে চাপ প্রয়োগ করা।

নজরুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, আর শ্রমজীবী মানুষ সেই জনগণের একটি বিশাল অংশ। যে কোনো বিবেচনায় তারা রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

শ্রমিকদের আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার ওপর জোর দিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘শ্রমিকদের যে দাবিগুলো ইশতেহারে উঠে এসেছে, আমরা আশা করি সেগুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো এগিয়ে আসবে। জনগণ ও দেশের স্বার্থে শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমাদের রাজনীতিকদেরই নিতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০