অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ৪:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যা, পালানোর সময় তিন আসামি গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী ফাহিমা আক্তার আখি হত্যাকাণ্ডের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতে পালানোর প্রস্তুতিকালে সীমান্ত এলাকা থেকে বুড়িচং থানা পুলিশ বিজিবির সহায়তায় তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— প্রধান আসামি মো. সাইদুর রহমান (২৪), ২ নম্বর আসামি শাফিউল জান্নাত প্রকাশ সিয়াম (১৯) এবং ৪ নম্বর আসামি শাহারিয়ার নাজিম জয় (১৯)। সাইদুর রহমান ও সিয়াম বুড়িচং উপজেলার জগতপুর (নাগরবাড়ি) এলাকার বাসিন্দা এবং শাহারিয়ার নাজিম জয় কুমিল্লা কোতোয়ালী থানার বাঁশমঙ্গল গ্রামের বাসিন্দা।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আসামিরা ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছে। এ তথ্য পাওয়ার পর তিনি বুড়িচং থানার একাধিক পুলিশ সদস্য নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত এলাকায় পৌঁছে পরিস্থিতির কারণে বিজিবির সহায়তা নেওয়া হয়। পরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর সহযোগিতায় ভারতে পালানোর ঠিক আগমুহূর্তে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  মেট্রোরেলে দুর্ঘটনার কারণ মানহীন বিয়ারিং প্যাড ও নকশার ত্রুটি

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা মামলার এজাহারনামীয় এক, দুই ও চার নম্বর আসামি। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে তাদের থানায় নেওয়া হয়।

এর আগে রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বুড়িচং পৌরসভার জগতপুর (নাগরবাড়ি) গ্রামে পেম্পাস ফেলা নিয়ে ফাহিমা আক্তার আখিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন।

বুড়িচং থানা সূত্রে জানা গেছে, হত্যা মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০