অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৭:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাতে মূল ভূখণ্ড বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপের ৫ নম্বর ওয়ার্ড এলাকার চর মিয়াজান বাজরে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে মোটরসাইকেলের শব্দ পায় তারা। এর কিছুক্ষণ পরে ইউনিয়ন বিএনপির মূল কার্যালয়ে আগুন দেখা যায়। ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভায়।

এদিকে আগুনে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ছবি ও ছবিসংবলিত ব্যানার, টেবিল-চেয়ারসহ আসবাবপত্র পুড়ে যায়।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেল্লাল ব্যাপারী জানায়, প্রথমে ওই এলাকার বাসিন্দা জিয়া পরিষদের সভাপতি তৈয়ব আলী বুধবার রাত আনুমানিক ১২টার দিকে তাকে মোবাইলফোনে দলীয় কার্যালয়ে আগুনের বিষয়টি জানায়। আগের দিন উপজেলায় রাজনৈতিক বিষয় নিয়ে মারামারি সংক্রান্ত একটি মামলার অভিযোগে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। ওই কারণে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে।

আরও পড়ুন  এল সালভাদরের সাংবাদিক স্পেনে গ্রেফতার

বেল্লাল ব্যাপারি বলেন, জামায়াত এক সময় আমাদের সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করেছে। আসলে তাদের সঙ্গে বিরোধ নেই। কিন্তু এই চন্দ্রদ্বীপে ফ্যাসিস্ট সরকার আমলের আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের তাদের দলে আশ্রয় দিয়েছে। নির্বাচন সামনে রেখে এখন তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। বিএপির অফিসে আগুনের ঘটনা তারই অংশ।

বাউফল থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০