অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষকের বিরুদ্ধে কোচিং সেন্টারে একান্তে ভালো করে পড়ানোর নামে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রংপুরের মিঠাপুকুরে মির্জাপুর ইউনিয়নের বৈরাতি হাট এলাকায় ১০ম শ্রেণির এক ছাত্রীকে কোচিং সেন্টারে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাত পর্যন্ত কোচিং সেন্টার ঘেরাও করে বিক্ষোভ করে স্থানীয়রা। পরে রাতে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এদিকে ভুক্তভোগী স্কুল ছাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৈরাতি হাট এলাকায় রাকিব মিয়া নামে এক ব্যক্তি একটি রুম ভাড়া নিয়ে চ্যালেঞ্জ কোচিং সেন্টার নামে একটি কোচিং সেন্টার খোলেন। শিক্ষার্থীদের সেখানে প্রাইভেট পড়ানো হত। রাকিব উপজেলার ইমাদপুর ইউনিয়নের বানিয়ারজান গ্রামের রুশু মিয়ার ছেলে। তার বাবাও একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।

ভুক্তভোগীর অভিযোগ, রাকিব প্রাইভেট পড়ানোর নামে তাকে কয়েকদিন ধরে অন্য শিক্ষার্থীদের ছুটি দেওয়ার পর তাকে ভালো করে পড়ানোর নামে জোর করে ধর্ষণ করে। প্রতিবাদ করলে বিয়ে করার আশ্বাস দেয়। তবে বিষয়টি কাউকে না জানানোর কথা বলে। একপর্যায়ে বিষয়টি স্কুলছাত্রী তার বাবা-মা ও স্বজনদের জানায়। একইভাবে আরও শিক্ষার্থীদেরও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রাকিবের বিরুদ্ধে।

আরও পড়ুন  বগুড়ায় জাপা কার্যালয়ে অবস্থান নিয়ে ‘গণভোট’ প্রচারণার ব্যানার

এ ঘটনায় বুধবার রাতে স্থানীয়দের নিয়ে আপসের জন্য ঘরোয়া বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত সবার সামনে রাকিব ওই ছাত্রীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে ‘টাইম পাস’ করেছে বলে দাবি করে।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাকিবকে আটক করে তাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে কোচিং সেন্টার ঘেরাও করে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ জনতা ধর্ষক রাকিবকে পুলিশের হাতে তুলে দেয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদি হয়ে মামলা করেছেন। ওই কিশোরীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত রাকিবকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। কিছুক্ষনের মধ্যে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০