অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩ দিন পর আবারও অবরোধের ঘোষণা দিয়ে রাস্তা ছাড়লেন শিক্ষার্থীরা

প্রায় ৫ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের পর সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ছেড়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে সায়েন্সল্যাব এবং টেকনিক্যাল মোড় থেকে সরে যান তারা। একইসঙ্গে সোমবার আবারও সায়েন্সল্যাব মোড় ব্লকেড করে গণজমায়েত মঞ্চ তৈরির ঘোষণা দিয়েছেন দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা।

এদিকে আজ দুপুর ১টা থেকে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যদেশ জারির দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষেও জড়ান তারা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসও ভাঙচুর করা হয়। একই সময়ে টেকনিক্যাল মোড়েও অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন  বিয়েতে রাজি না হওয়ায় অপহরণ, ১৫ দিনেও হদিস মেলেনি স্কুলছাত্রীর

এদিন অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। ঘণ্টার পর ঘণ্টায় অপেক্ষায় থেকে সড়কে নষ্ট হয়েছে জরুরি পণ্য।

শিক্ষার্থীরা অবিলম্বে অধ্যাদেশ জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে, গত বছরের ডিসেম্বর মাসে একই দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেন। সে সময় সরকারের পক্ষ থেকে চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারির কথা বলা হলেও দাবি আদায় না হওয়ায় শিক্ষার্থীরা আবারও রাজপথে নেমেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০