অনলাইন ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৬, ৪:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে সব ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করবো : হাবিব

নির্বাচিত হলে সব ধর্ম উপাসনালয়ের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন ঢাকা–৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি রাষ্ট্র পরিচালনার নৈতিক দায়িত্ব।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাসাবো বৌদ্ধ মন্দির অডিটোরিয়াম বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম ও সর্বস্তরের বৌদ্ধ জনসাধারণ -এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে স্মরণ সভায় তিনি এ অঙ্গীকার করেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, বাংলাদেশের ইতিহাস কেবল রাজনৈতিক সংগ্রামের ইতিহাস নয়; এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। বৌদ্ধ, হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান এই বৈচিত্রই বাংলাদেশের শক্তি। এখানে কেউ সংখ্যালঘু নয়, সবাই সমান অধিকার ও সমান মর্যাদার অংশীদার।

তিনি বলেন, বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা অহিংসা, করুণা, সহনশীলতা ও মানব প্রেম এই মূল্যবোধ একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনের ভিত্তি। রাজনীতির ভাষা যখন বিভাজনের দিকে ঝুঁকে পড়ে, তখন এই মানবিক মূল্যবোধ আমাদের আবার মানুষ হিসেবে একত্রিত করে।

হাবিব বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো রাজনৈতিক স্লোগান নয়; এটি রাষ্ট্র পরিচালনার নৈতিক দায়িত্ব। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই নীতির বাস্তব প্রয়োগ জনগণের আস্থা ফিরিয়ে আনে।

আরও পড়ুন  কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না : আখতার

তিনি বলেন, ঢাকা একটি বহুত্ববাদী জনপদ। এখানে বৌদ্ধ সম্প্রদায়সহ সব ধর্ম ও শ্রেণির মানুষ যুগের পর যুগ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছে। সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা, শিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব অটল থাকবে, এখানে কোনো আপস চলবে না।

নির্বাচিত হলে হাবিবুর রশিদ হাবিব সব ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবেন বলে ঘোষণা দেন। একই সঙ্গে ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়মিত সংলাপ বজায় রাখা, তরুণ প্রজন্মকে অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা এবং যে কোনো সাম্প্রদায়িক উসকানি ও বিদ্বেষের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করার কথাও জানান।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র তখনই শক্তিশালী হবে, যখন সংখ্যালঘু সম্প্রদায় বলে কিছু থাকবে না, থাকবে সবার জন্য সমান ভরসা ও নিরাপত্তা। রাজনীতির প্রকৃত সাফল্য তখনই আসবে, যখন মানুষ নিরাপদ ও সম্মানিত থাকবে।

হাবিবুর রশিদ হাবিব বলেন, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ।

এ সময় তিনি একটি মানবিক, অসাম্প্রদায়িক, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০