অনলাইন ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৬, ৫:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাবিপ্রবিতে এক আসনের বিপরীতে লড়বে ৫২ শিক্ষার্থী

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তির জন্য ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী। অর্থাৎ এক আসনের বিপরীতে লড়বে প্রায় ৫২ শিক্ষার্থী।

আইসিটি সেন্টার সূত্র জানায়, গত ১৬ নভেম্বর বিকেল ৪টা থেকে হাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং আবেদন গ্রহণ করা হয় ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩০ হাজার ২৭৫ জন, ‘বি’ ইউনিটে ২৬ হাজার ৮১২ জন, ‘সি’ ইউনিটে ৯ হাজার ১৯১ জন এবং ‘ডি’ ইউনিটে ২৭ হাজার ৯৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

আরও পড়ুন  দীর্ঘ ২৯ বছর পর হারানো আসন পুনরুদ্ধার জামায়াতের

এবার ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিটে ৫৩৫টি, ‘বি’ ইউনিটে ৭৪০টি (এর মধ্যে আর্কিটেকচার ৩০টি), ‘সি’ ইউনিটে ২৮০টি, ‘ডি’ ইউনিটে ২৪০টি আসন রয়েছে। ইউনিট প্রতি হিসেব করলে ‘এ’ ইউনিটে প্রতি সিটের বিপরীতে ৫৬ জন, ‘বি’ ইউনিটে ৩৭ জন, ‘সি’ ইউনিটে ৩২ জন, ‘ডি’ ইউনিটে ১১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা থেকে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য, আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি ০৭ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০