অনলাইন ডেস্ক
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ ২৯ বছর পর হারানো আসন পুনরুদ্ধার জামায়াতের

দীর্ঘ ২৯ বছর পর যশোর-৬ (কেশবপুর) আসন থেকে বিজয়ী হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী ৯১ হাজার ১৮ ভোট পেয়ে সংসদ সদস্য পদে জয়লাভ করেন। মোক্তার আলী জয়ী হওয়ার মধ্য দিয়ে ২৯ বছর পর হারানো আসন পুনরুদ্ধার করল জামায়াত।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯ হাজার ৩২১ ভোট। এ ছাড়া অপর তিন প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের শহিদুল ইসলাম এক হাজার ২৭৫ ভোট, লাঙ্গল প্রতীকের জি এম হাসান ৯৬০ ভোট, ঈগল প্রতীকের মাহমুদ হাসান ৬৫৭ ভোট পেয়েছেন।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেকসোনা খাতুন স্বাক্ষরিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফলে এ তথ্য জানা গেছে।

যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনটি ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার দুই লাখ ২৬ হাজার ৪২৩ ভোট। ভোট কেন্দ্র ৮১টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ৩৪৭। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ২৩১। বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ১১৬।

অধ্যাপক মোক্তার আলী কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির। এর আগে ১৯৯১ সালে যশোর-৬ আসনে জামায়াত ইসলামী থেকে মাওলানা সাখাওয়াত হোসেন সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ ২৯ বছর পর দ্বিতীয়বারের মতো জামায়াতে ইসলামীর প্রার্থী এ আসন থেকে নির্বাচিত হলেন।

আরও পড়ুন  তারেক রহমানই হবেন আগামীর প্রধানমন্ত্রী : আমান উল্লাহ

১৯৭৯ সালে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে একবারই বিএনপির প্রার্থী গাজী এরশাদ আলী সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। এর বাইরে ১৯৮৬ সালে স্বতন্ত্র (আওয়ামী লীগ) আব্দুল হালিম, ১৯৮৮ সালে জাতীয় পার্টির আব্দুল কাদের, ১৯৯৬ ও ২০০১ সালে আওয়ামী লীগের এএসএইচকে সাদেক, ২০০৮ সালে আওয়ামী লীগের শেখ আব্দুল ওহাব, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের ইসমাত আরা সাদেক, ২০২০ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের শাহীন চাকলাদার, ২০২৪ সালে স্বতন্ত্র আজিজুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সাল থেকে ২০২৪ সালের ৭ জানুয়ারি পর্যন্ত দীর্ঘ ২৮ বছর যশোর-৬ আসনটি আওয়ামী লীগের দখলে ছিল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন নামে এক কৃষকদল নেতা করলো চুরি

বন্ধ থাকা সরকারি পাটকলগুলো দ্রুত চালুর উদ্যোগ : প্রতিমন্ত্রী

সালিশে যুবককে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

কূটনীতিক ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তান সিরিজে ফিরছেন সাকিব, কী বলছে বাস্তবতা

এবার ইরানিদের পানিতে মারতে চাইছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যেভাবে রাশিয়ার ‘ভাড়াটে সেনা’ হয়ে লড়ছেন বাংলাদেশি যুবকরা

স্বামীকে হত্যা করে পালালেন টিকটকার আঁখি

পেছাল ‘টক্সিক’ মুক্তির তারিখ

প্লেব্যাক নিয়ে শ্রেয়ার কড়া বার্তা

১০

ঢাকার যেসব এলাকা আজ ভয়াবহ দূষিত

১১

ঈদে আসছে জোভান-নীহার ‘গুডলাক’

১২

ন্যাড়াবাহিনীর প্রধান নিহত

১৩

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

১৪

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৫

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক

১৬

তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৭

পুরোনো রাজনীতির বিপরীতে তরুণদের শক্ত চ্যালেঞ্জ

১৮

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

১৯

বিএনপির দুই গ্রুপের তুমুল সংঘর্ষ, আহত ২০

২০