অনলাইন ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৬, ৬:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওজন কমাতে সকালের শুরুটা হোক সঠিক খাবার দিয়ে

ওজন কমাতে চাইলে অনেকেই ভাবেন, না খেয়ে থাকলেই কাজ হবে। কিন্তু সত্যিটা হলো, না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়ে যায়, ক্ষুধা বেড়ে যায় আর সারা দিনের খাওয়াদাওয়ার ভারসাম্য নষ্ট হয়।

সকালের খাবার ঠিক থাকলে শুধু ওজনই নয়, পুরো দিনের এনার্জিও ঠিক থাকে। মনও থাকে ভালো।

বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদ জানাচ্ছেন, ঠিকমতো সকালের নাশতা খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়।

সকালে কী খাবেন
খেয়াল রাখবেন, সকালের খাবারে যেন থাকে এই উপাদানগুলো:

শর্করা (যেমন ভাত, রুটি, ওটস বা নুডলস – যে কোনো একটিই যথেষ্ট)

প্রোটিন (যেমন ডিম, ডাল, মুরগি বা মাছের ছোট পিস)

আঁশ ও ভিটামিন (সবজি, বিশেষ করে পানিসমৃদ্ধ কম চিনিযুক্ত সবজি যেমন লাউ, পেঁপে, পটোল)

পর্যাপ্ত পানি (সাধারণ পানি বা হালকা লেবু পানি)

কম চর্বি

এইভাবে খেলে
– পাকস্থলীর অ্যাসিড ঠিক থাকে

– হজম ভালো হয়

– অনেকক্ষণ পেট ভরা থাকে

– অকারণে ফাস্ট ফুড বা স্ন্যাকস খাওয়ার ইচ্ছে কমে

আরও পড়ুন  দুই দফা দাবিতে ইবি ছাত্রদলের কর্মসূচি

– ওজন কমানো সহজ হয়

স্মুদি খাচ্ছেন? তাহলে কিছু নিয়ম মেনে চলুন
ফল, শাকসবজি, বাদাম আর দই দিয়ে বানানো স্মুদি অনেক পুষ্টিকর হতে পারে, তবে কিছু বিষয় খেয়াল রাখতে হবে:

যা করবেন না
– খালি পেটে টক ফলের স্মুদি খাবেন না

– এলোমেলো অনেক উপাদান একসঙ্গে মিশিয়ে ফেলবেন না

– প্রতিদিন একই ধরনের স্মুদি খাবেন না

যা করবেন
– ফল ও সবজি মিলিয়ে স্মুদি বানান (কিন্তু মিল ঠিক আছে কি না, দেখে নিন)

– হালকা কিছু খাওয়ার পর স্মুদি খেলে ভালো হয়

– দই বা বাদাম মেশালে স্মুদি আরও পুষ্টিকর হয়

– সব খাবারের মতো, স্মুদিও প্ল্যান করে খেতে হবে

ওজন কমানো মানেই না খেয়ে থাকা নয়। সময়মতো ঠিক খাবার খেলে শরীর ভালো থাকে, ওজনও কমে। তাই দিনটা শুরু হোক এক গ্লাস পানি দিয়ে, আর সকালের প্লেটে থাকুক পুষ্টিকর খাবার।

শরীর আর মন – দুটোই থাকবে ভালো!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১১

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১২

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৪

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৫

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৬

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৭

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৮

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৯

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

২০