অনলাইন ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ৭:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে রঙিন কপি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাণিজ্যিকভাবে রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষ করে সফল হয়েছেন কৃষক সেলিম শেখ। পুষ্টিগুণসমৃদ্ধ এই কপি সাধারণ কপির তুলনায় স্থানীয় বাজারে দ্বিগুণ দামে বিক্রি হওয়ায় কৃষকদের মাঝে এ ধরনের সবজি চাষে আগ্রহ বাড়ছে।

উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বাজারের পাশে এ বছর প্রায় ৭০ শতাংশ জমিতে সাদা, গোলাপি ও হলুদ রঙের ফুলকপি এবং সাদা ও বেগুনি রঙের বাঁধাকপি (রেড ক্যাবেজ), ব্রকলিসহ মোট ৬ ধরনের কপি চাষ করেছেন তিনি। এছাড়া লাউ, টমেটো, খিরাই, উস্তা, ধনেপাতা, শিম, মুলা ও বেগুনসহ মোট ২৮০ শতাংশ জমিতে বিভিন্ন সবজি চাষ করা হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে।

এ বিষয়ে কৃষক সেলিম শেখ বলেন, ‘আলু চাষে টানা লোকসান হওয়ায় প্রথমে টমেটো চাষ শুরু করি। আলুর চেয়ে সবজি চাষে লাভ বেশি হওয়ায় এই চাষে আগ্রহী হয়ে উঠি। সেই থেকে এ বছর রঙিন বাঁধাকপি ও ফুলকপিসহ ১৮ থেকে ২০ ধরনের সবজি চাষ করছি।’

আরও পড়ুন  খালেদা জিয়ার মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দের শোক

​তিনি আরও বলেন, ‘ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ বছর ২০ শতাংশ জমিতে ব্রকলি চাষ করেছেন। এর পাশাপাশি রঙিন সবজি চাষে সিরাজদিখান উপজেলা কৃষি অফিস তাকে সব ধরনের কারিগরি ও অন্যান্য সহযোগিতা প্রদান করছে।’

​উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র বলেন, মুন্সীগঞ্জ জেলা মূলত আলু চাষের জন্য বিখ্যাত হলেও সিরাজদিখানে আলুর পাশাপাশি প্রায় ২ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। চলতি রবি মৌসুমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রকলি, টমেটো, ক্যাপসিকাম, তরমুজ, কালোজিরা, ধনিয়া, চিনাবাদাম, পেঁয়াজ, রসুন ও সরিষাসহ মোট ৮০টি প্রদর্শনী প্লট এ উপজেলায় বাস্তবায়িত হয়েছে। এসব প্রদর্শনী দেখে কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি অন্য কৃষকরাও সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন। এ ধরনের প্রকল্প অব্যাহত থাকলে ভবিষ্যতে সিরাজদিখানের কৃষি শুধু আলুনির্ভর না থেকে বৈচিত্র্যময় কৃষিতে রূপান্তরিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০