অনলাইন ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা মোস্তফা জামানের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উত্তরায় নির্বাচনী জনসভা করবেন। এদিকে জনসভায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান জানান।

মঙ্গলবার সকালে ঢাকা ১৮ আসনের উত্তরা ৬ নং সেক্টরস্থ ঈদগাহ মাঠে জনসভা মঞ্চ পরিদর্শনের সময় এমন আশা ব্যক্ত করেন তিনি।

এ সময় মোস্তফা জামান বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সকল নেতাকর্মী যেন সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করেন। জনসভায় আগত মানুষ যেন নির্বিঘ্নে প্রবেশ করতে পারেন এবং সড়কে কোনো জটলা না হয়, তা নিশ্চিত করতে হবে। আমাদের চেয়ারম্যানের এই প্রথম উত্তরায় জনসভা। তাই সফল করতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, “দলের চেয়ারম্যানের এই জনসভা সফল করতে সকল নেতাকর্মীর দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যাশা করছি, উৎসবমুখর পরিবেশে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।”

আরও পড়ুন  গণমাধ্যম ও বিরোধী দলের রাষ্ট্র মেরামতে ভূমিকা অপরিহার্য : রহমাতুল্লাহ

জনসভা মঞ্চ পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, স্থানীয় বিএনপি নেতা শাহ আলম, মেজবাহ উদ্দিন খোকন, আজমল হুদা মিঠু, মো. আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, জাকির হোসেন, মোস্তফা সরকার, আমান উল্লাহ, জহির উদ্দিন, আবুল হোসেন খান, চান মিয়া বেপারী, যুবদলের আমিনুল ইসলামসহ ঢাকা ১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০