অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাকসুর সাবেক ৩ প্রার্থীকে যেসব পরামর্শ দিলেন তারেক রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে নির্বাচন করা তিন ছাত্রনেতাকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের জনসভামঞ্চে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই তিন ছাত্রদল নেতাকে এই নির্দেশনা দেন।

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন—রাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্রদল প্যানেল থেকে নির্বাচনে অংশ নেয়া শেখ নুর উদ্দিন আবীর, জিএস পদে নির্বাচন করা নাফিউল জীবন ও এজিএস পদে লড়াই করা জাহিন বিশ্বাস এষা।

তারেক রহমান বলেন, তোমরা তরুণ ছাত্রসমাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। মানবিক রাজনীতির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মন জয় করার চেষ্টা করবে। এসময় তিনি এই তিন ছাত্রদল নেতার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আরও পড়ুন  মানুষ প্ল্যান করে ফেলেছে, কাকে ভোট দেবে: আসিফ মাহমুদ

সাক্ষাৎতে কী বিষয়ে তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে জানতে চাইলে রাবি ছাত্রদল সহ-সভাপতি শেখ নুর উদ্দিন আবীর জানান, আমরা তিনজন ছাত্রদল নেতা দেশনায়ক তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেছি। তিনি ক্যাম্পাস রাজনীতির বিভিন্ন বিষয়ে আমাদেরকে দিকনির্দেশনা দিয়েছেন। তিনি সবসময় মানবিক রাজনীতি ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০