অনলাইন ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিজীবীদের জন্য সম্মানজনক বেতন কাঠামো তৈরি করবো: জামায়াত আমির

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে এই প্রতিশ্রুতি দেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘ক্ষমতায় গেলে আমরা সরকারি চাকরিজীবীদের জন্য সম্মানজনক বেতন কাঠামো তৈরি করবো, যাতে দুর্নীতির প্রতি কেউ আকৃষ্ট না হয়৷’

নির্বাচনের আগে অনেকে নানা কবিতা নিয়ে হাজির হয় উল্লেখ করে তিনি বলেন, ‘তারা সুরে সুরে বলে আমরা বাংলাদেশ সুইজারল্যান্ড বানাবো, সিঙ্গাপুর বানাবো ইত্যাদি। আমরা এসব বলতে চাই না। আমরা বাংলাদেশকে বাংলাদেশই রাখবো। বাংলাদেশের সমাজকে বানাবো মানবিক ও ন্যায়সঙ্গত।’

আরও পড়ুন  গুরুত্বপূর্ণ দুজন উপদেষ্টা আজ দেশ ছাড়বেন, সাংবাদিক সায়েরের পোস্ট

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী একা নির্বাচনে আসেনি। আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সব ধর্ম, মত, বর্ণের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে চাই। এজন্য ১১টি দল একত্রিত হয়েছি। এই ১১ দলের মার্কা যাকে যেখানে তুলে দেয়া হবে, সবাই তার জন্য কাজ করব।’

১২ ফেব্রুয়ারি ভোটও দেয়ার পাশাপাশি কেন্দ্র পাহারা দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘কোনো দুর্বৃত্তকে ভোট চুরি করতে দেবো না এবং ভোটের হিসাব নিয়ে আমরা বিজয়ীর বেশে ঘরে ফিরবো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০