অনলাইন ডেস্ক
২ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উপ-সহকারী প্রকৌশলী পদে ৩৩% কোটা প্রস্তাবের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি—সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলন

১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে জামালপুর শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে শহরের দয়াময়ী চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ডিপ্লোমা প্রকৌশলী, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে কোটা প্রস্তাব বাতিলের দাবি জানান। বক্তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদটি ঐতিহ্যগতভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত। এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাব বাস্তবায়িত হলে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির ক্ষেত্র মারাত্মকভাবে সংকুচিত হবে এবং পেশাগত কাঠামোর ভারসাম্য নষ্ট হবে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রকৌশলী সৈয়দ আব্দুল মান্নান। তিনি বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, সড়ক, জনস্বাস্থ্য ও নির্মাণ খাতে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের ন্যায্য কর্মক্ষেত্রে অন্য ক্যাডারের জন্য কোটা সংরক্ষণ অযৌক্তিক ও বৈষম্যমূলক।
আইডিইবি (ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ) জামালপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেন, এ প্রস্তাব কার্যকর হলে নতুন ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগ কমে যাবে এবং পলিটেকনিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।
সদস্য সচিব প্রকৌশলী নূর মোহাম্মদ সাদী বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দীর্ঘদিনের পেশাগত অধিকার ক্ষুণ্ন করে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা মেনে নেওয়া হবে না।”
বক্তারা জানান,আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে, এদেশের ৮ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ৫ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে উপেক্ষা করে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্ত কমিটির ২৭জানুয়ারি’ ২৬ তারিখের সভায় সরকারের ১৯৭৮ সালের প্রজ্ঞাপনের আলোকে ১০ম গ্রেডভুক্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য শতভাগ সংরক্ষিত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদে ৩৩% বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । এ সিদ্ধান্তকে তারা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।
বক্তারা আরও দাবি করেন, দেশে বর্তমানে প্রায় ৮ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ৫ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী রয়েছেন। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তাদের কর্মজীবন অনিশ্চয়তার মুখে পড়বে। তারা ৩১ জুলাই ১৯৭৮ ও ১৯ নভেম্বর ১৯৯৪ সালের সরকারি প্রজ্ঞাপনের আলোকে উক্ত পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখার দাবি জানান।
আয়োজকরা জানান, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঢাকাসহ দেশের সব জেলা সদরে একই দাবিতে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মেনে না নেওয়া হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Facebook Comments Box
আরও পড়ুন  ‘তোর ভাইকে মাথায় গুলি করিয়ে মেরেছি, তোকে মারতে আমি যাব’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০