অনলাইন ডেস্ক
২ এপ্রিল ২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিমকে নোটিশ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর-২ আসনের বিএনপিদলীয় প্রার্থী এম মঞ্জুরুল করিমকে (রনি) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মাসুমা রহমান ওই শোকজ নোটিশ দেন।

এম মঞ্জুরুল করিম গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযোগ ওঠে যে গাজীপুর-২ আসনের বিএনপিদলীয় প্রার্থী এম মঞ্জুরুল করিম প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণায় অংশ নেন। অভিযোগ অনুযায়ী, তিনি গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভার নামে ধানের শীষের ভোট চেয়ে বক্তব্য দেন এবং প্রচার কার্যক্রম চালান।

এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক ও নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘এম মঞ্জুরুল করিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ হওয়ার পূর্বে গাজীপুর সদর এর সিটি করপোরেশন, ইউনিয়ন, ওয়ার্ড, মহল্লাসহ বিভিন্ন এলাকায় শোকসভার নামে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিভিন্ন ধরনের বক্তব্য ও প্রচার–প্রচারণা চালাচ্ছেন। ফেসবুক পেজ দৃষ্টে দেখা যাচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করে কৌশলে ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছেন। মিলাদ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে কৌশলে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। উক্ত প্রচার–প্রচারণার ফেসবুক লিংক, ভিডিও এবং স্ক্রিনশট অত্র কমিটির গোচরীভূত হয়েছে। আপনার এইরূপ প্রচার–প্রচারণা সুস্পষ্টভাবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫–এর ৩, ১৬, ১৮, ২৭ বিধি পরিপন্থী এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের শামিল।’

আরও পড়ুন  তারা জানেও না, আওয়ামী লীগ স্বাধীনতাই চায়নি : হাফিজ উদ্দিন

নোটিশে এম মঞ্জুরুল করিমকে আগামী রোববার বেলা সাড়ে ১১টায় সিভিল জজ অতিরিক্ত আদালত (টঙ্গী, গাজীপুর) বরাবর সশরীর হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০