অনলাইন ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক কারবারি গ্রেপ্তার ১০ হাজার পিস ইয়াবাসহ

রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. জসিম উদ্দিন ওরফে জসিম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, বুধবার (০৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পল্টন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

ডিবির মতিঝিল বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার বিশেষ অভিযান চলাকালে গোপন তথ্যে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করছে। এ তথ্যের ভিত্তিতে ডিবির মতিঝিল বিভাগের একটি দল নয়াপল্টন এলাকায় অবস্থান নেয়।

পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে পল্টন মডেল থানার অধীনে রয়েল ক্রিস্টাল নামের একটি গাড়ির শোরুমের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দেওয়া হলে তল্লাশিতে ১০ হাজার ইয়াবাসহ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার জসিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো- পাবনা জেলার আমিনপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সজিবুল হক রানা (৩৮), যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন শাওন (২৭), হাজারীবাগ থানা আওয়ামী লীগ ২২ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন রুবেল (৪৫), যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. আরিফ হোসেন (৪৬), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো. কাজী আবু দাউদ লালন (৫৯), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক পাঠাগার বিষয়ক উপ-সম্পাদক মো. মোখলেসুর রহমান মুকুল (৩১), শাহবাগ থানা যুবলীগের সভাপতি মো. মোস্তফা (৫৫), আওয়ামী লীগ কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. নাসিরুল কবির কায়েম (৩৫), মতিঝিল থানা ছাত্রলীগের সহ সভাপতি শাওন কুমার দাস (২৮), মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন (৪২), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রউফ সোহেল (২৪), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. মাহফুজ হোসেন (২৭), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য মো. জহুরুল ইসলাম (৪৮), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রায়হান রনি (৩০), রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিন (৩৬)।

Facebook Comments Box
আরও পড়ুন  খুলনায় সাড়ে ৯ ঘণ্টার ব্যবধানে আবারও গুলির ঘটনা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০