অনলাইন ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত আমির, আমরা তেলা মাথায় তেল দেব না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‌‘আমরা ইনশাল্লাহ তেলা মাথায় তেল দেব না। তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করবো ইনশাল্লাহ।’আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওপেন হার্ট সার্জারির পর এই প্রথম কোনো অনুষ্ঠানে কথা বললেন জামায়াত আমির।

নিজের চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘ডাক্তারকে বললাম, যে চিকিৎসা আপনি আমাকে দেবেন, সে চিকিৎসা মেহেরবানি করে সাধারণ রোগীদেরও দেবেন। আমাকে দেখতে আসলেন হাসপাতালের চেয়ারম্যান এবং এমডি। আমি চেয়ারম্যান সাহেবকে বললাম, টাকা বাঁচানোর জন্য আমি বাংলাদেশে চিকিৎসা নিচ্ছি না। আপনার প্রতি আমার অনুরোধ, আমাকে কোনো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন না। আমাকে কোনো ডিসকাউন্ট দিলে আমি গ্রহণ করবো না। চিকিৎসক হিসেবে, রাজনীতিক হিসেবে, সমাজের একজন সাধারণ কর্মী হিসেবে আমাকে যদি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেন, তার প্রতিবাদে আমাকে যেটা দেবেন তারও বিল দিয়ে দেব। হ্যাঁ ডিসকাউন্ট যদি দিতেই হয়, যাদের আর্থিক কষ্ট আছে তাদের দিন।’

তিনি বলেন, ‘আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল, যারা অল্প কিছুই হলেই, হাঁচি-কাশি হলেই বিদেশ দৌঁড় দেয়, তাদের সেই কর্মকাণ্ডের প্রতিবাদ। কেন যাবেন? বিশেষ করে রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো, যে চিকিৎসা বাংলাদেশে একেবারেই নেই বা পাওয়া যায় না, তার জন্য যান আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয়। আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামী সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা নেবেন না, বন্ধু আমি আপনাকে সমর্থন করি না।’

জামায়াত আমির বলেন, ‘আপনি যেদিন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে এই দেশে চিকিৎসা নেবেন সেদিন আপনি উপলব্ধি করবেন, আমাদের চিকিৎসার কোথায় কোথায় ফাঁকফোঁকড় ও ঘাটতি রয়েছে। তখনই কেবল এই চিকিৎসা ব্যবস্থার মানে পরিবর্তন আসা সম্ভব। জানি না আমি কতটুকু উপলব্ধি করতে পেরেছি। কিন্তু আমি এ বিষয়গুলো বোঝার, জানার, শেখার চেষ্টা করেছি। গ্যাপ কোথায় এ কথা আপনাদের বলবো না। যাদের বলার তাদের বলে এসেছি। এই চিকিৎসা আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, শুধু বিশেষায়িত হাসপাতালে নয়, আপনাদের সাধারণ হাসপাতালেও চিকিৎসা নিতে হবে, সমস্যা বুঝতে হবে, চিহ্নিত করতে হবে এবং তা সমাধানের দায়িত্ব নিতে হবে।’শফিকুর রহমান বলেন, ‘আমরা একটা মানবিক, দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। যেই বাংলাদেশে গরিব থেকে ধনী সবার অধিকার তার ঘরে, তার হাতে তুলে দেওয়া হবে। অধিকারের জন্য কারও কাছে করুনা প্রার্থী হতে হবে না।’

আরও পড়ুন  ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা যদি সবার জন্য নিশ্চিত হতো, তাহলে একজন রোগীও এই ক্যাম্পে আসতেন না। সবার সুস্থ, পরিপক্ক ইমান ও গভীর দেশ প্রেম থাক এটা প্রত্যাশা করি।’

তিনি বলেন, ‘আমরা আপনাদের কথা দিচ্ছি, এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন, দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটেখুটে চেষ্টা করবো, সমাজের এই ঘাতটিগুলো পূরণ করার।  আমরা ইনশাল্লাহ তেলা মাথায় তেল দেব না। তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মারিশ করবো ইনশাল্লাহ।’

জামায়াত আমির বলেন, ‘আমাদের প্রধান বিষয় হলো, যারা বঞ্চিত মানুষ। শুধু স্বাস্থ্য ক্ষেত্রে নয়। শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলো পরিষবা আছে, সব পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে ইনশাল্লাহ।  বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করবো না।’তিনি বলেন, ‘আমার সাত মিনিটের বক্তব্যে বলেছিলাম, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এর ছোট্ট নমুনা হিসেবে লাখো জনতা ও কোটি মানুষের সামনে এই ঘোষণা দিচ্ছি, আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে যারা নির্বাচিত হবে তারা সরকারের কোনো প্লট স্বল্প মূল্যে গ্রহণ করবেন না। বিনা ট্যাক্সের গাড়ি চড়বেন না। সরকারের দেওয়া ন্যায্য যেসব সুযোগ সুবিধা আছে, তার কতটুকু না নিয়ে পারা যায়, তাও আমরা বিবেচনা করবো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তের আঘাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ

নাটোরে প্রতিপক্ষের বাড়ির সামনে ‘বাদ্য বাজিয়ে নাচ’, সংঘর্ষ-ভাঙচুর

‘চর দখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা ’২৪ ভুলে যাবেন না’

শপথের পর পদত্যাগ করতে পারেন আইজিপি

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

তারেক রহমানকে কী দিয়ে আপ্যায়ন করবেন জামায়াত আমির?

ঢাকা-৮ আসনে ভোট পুনঃগণনার দাবিতে ইসিতে লিখিত অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

জনগণ মনে করে টেম্পারিং করে জামায়াত জোটকে হারানো হয়েছে মিয়া গোলাম পরওয়ার

নির্বাচনে পরাজয়ের পরও ভোটারদের ধন্যবাদ জানাতে মাঠে খুলনা-৬ আসনের বিএনপির প্রার্থী

ধানের শীষে ভোট দেওয়ায় পাহাড়িদের নির্যাতন ও জোরপূর্বক টাকা আদায়

১০

প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় পুলিশ সদস্য আটক

১১

ভোট পুনর্গণনা না হলে টানা আন্দোলনের হুঁশিয়ারি

১২

একাধিক স্ক্রিনশট ফাঁস করলেন ঢাবি শিক্ষক মোনামি

১৩

উদ্ধারকাজে গিয়ে ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় আহত ৫

১৪

১৫ ফেব্রুয়ারি। বেনাপোল ট্রাজেডির ১২ বছর পূর্ণ হলো।

১৫

অবশেষে মুখ খুললেন সাকিব

১৬

যে কারণে শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি

১৭

রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

১৮

টাঙ্গাইলের সড়কে ঝরল ২ প্রাণ

১৯

নতুন সরকারের শপথ মঙ্গলবার

২০