অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে বড় সুখবর

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে কত টাকা প্রয়োজন সেই তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

ব্যয় বিবরণীতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মূল বেতনের শতকরা ২০ শতাংশ (নূন্যতম ৩ হাজার) এবং শতকরা ১৫ শতাংশ (নূন্যতম ২ হাজার), ১০ শতাংশ (নূন্যতম ২ হাজার) ও ৫ শতাংশ (নূন্যতম ২ হাজার) হারে বাড়ি ভাড়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষের বিবরণী টেবিল আকারে উপস্থাপন করা হলো।

এমন পরিস্থিতিতে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক সংশ্লেষের বিবরণী পরবর্তী প্রয়োজনীয় কার্যার্থে নির্দেশক্রমে পাঠানো হলো।

এর আগে গত ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতকরা হারে বাড়িভাড়া ভাতা দিতে আর্থিক ব্যয় বিবরণী পাঠানোর নির্দেশ দেয়া হয়।

আরও পড়ুন  ঘরে বসেই কোষ্ঠকাঠিন্য দূর করার ৬ সহজ উপায়

সেই চিঠিতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শতকরা হারে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শতকরা ২০ শতাংশ ন্যূনতম ৩ হাজার টাকার নিচে নয় ও শতকরা ১৫ শতাংশ ও ১০ শতাংশ ন্যূনতম ২ হাজার টাকার নিচে নয় হারে বাড়ি ভাড়া ভাতা দেয়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষ বিবরণী স্ল‍্যাব বা টেবিল আকারে প্রস্তুতপূর্বক পাঠানোর জন্য বলা হলো।

প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান। তারা মূল বেতনের সঙ্গে মাসে ১ হাজার টাকা বাড়িভাড়া ভাতা ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। এমপিওভুক্ত শিক্ষকরা আগে বছরে ২৫ শতাংশ হারে বছরে দুইটি উৎসব ভাতা পেলেও মে মাসে বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ করা হয়। এর বাইরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বছরে মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী উৎসব ভাতা পান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০