অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে শ্রেণিকক্ষ থেকে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আটক শেখ সাজ্জাদ হোসাইন রুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানান, সাজ্জাদসহ ছাত্রলীগের কয়েকজনকে রুয়েটে পুনর্বাসনের চেষ্টা চলছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

তাদের দাবি, ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করা যাবে না এবং অভিযুক্ত ব্যক্তিদের পাশাপাশি মদদদাতাদেরও শাস্তি দিতে হবে।

তারা আরো জানান, কয়েক দিন ধরে সাজ্জাদ ক্লাসে আসছিলেন। আজ সকালে তিনি ক্লাসে উপস্থিত হলে শিক্ষার্থীরা তাকে ধরে প্রথমে ছাত্রকল্যাণ দপ্তরে নিয়ে যান। পরে পুলিশে সোপর্দ করা হয়।

আরও পড়ুন  সকল ভোটারকে ভোটকেন্দ্রে আসার আহ্বান ছাত্রদলের ভিপিপ্রার্থীর

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, রুয়েট থেকে একজনকে সোপর্দ করা হয়েছে। তার নামে কোনো মামলা আছে কি না, তা দেখা হচ্ছে। তবে রুয়েট কর্তৃপক্ষ কোনো অভিযোগ দেয়নি।

রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার বলেন, ‘বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই ছাত্রলীগ নেতাকে ক্লাস থেকে ধরে এনে আমাদের দপ্তরে দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০