অনলাইন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ৭:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষার ফলাফলে এমন ধস কেন , জানালেন ঢাকা বোর্ড প্রধান

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ধস নেমেছে রীতিমতো। গেল বছর যেখানে ৭৮.৭৭ শতাংশ পাশের হার ছিল, সেখানে এবার তা ১৯.৯৫ শতাংশ কমে গেছে। এবার গড় পাশের হার ৫৮.৮৩ শতাংশ।

যার ফলে প্রশ্ন উঠে যাচ্ছে, কেন এমন হলো? এইচএসসি পরীক্ষায় কেন এমন ধস নামল? বিভিন্ন রকমের বিশ্লেষণই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানালেন নিজের মত। তিনি জানিয়েছেন, কেন এমন ধস নেমেছে এইচএসসি পরীক্ষার ফলাফলে।

আজ বৃহস্পতিবার সকালে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভায় তিনি বলেছেন, ‘শিক্ষার্থীরা পড়ালেখার ব্যাপারে অনেকটাই বিমুখ। তারা অনেকটাই পড়ার টেবিল থেকে দূরে ছিলো বলে আমাদের ধারণা।’

ফলাফলে এমন ধসের পর করণীয় কী, তা নিয়েও কথা বলেছেন তিনি। তার কথা, ‘এই ফল নিয়ে আমাদের চর্চা করতে হবে। শিক্ষার্থীদেরও বসতে হবে। আমরাও শিক্ষক ছিলাম দেখেছি। প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠান এটা নিয়ে বসতে হবে, শিক্ষাবোর্ডগুলোকে বসতে হবে। আমাদের যতোটুকু এখতিয়ার আছে দেখবো। শতভাগ ফেল করছেন যে শিক্ষাপ্রতিষ্ঠান তাদের মোটিভেট করবো। যারা পাস করেছেন তাদের অভিনন্দন জানাবো।’

আরও পড়ুন  ভারতে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির আরো বলেন, ‘যারা ফেল করেছেন তাদের বলবো এই ফলকে জীবনের চূড়ান্ত মূল্যায়ন হিসেবে এটি বিবেচনা করবেন না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আমরা আহ্বান জানাবো যেনো তারা ফেল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খোঁজ-খবর নেন।’

তবে এমন ফলকে ‘খারাপ’ বলতে নারাজ এহসানুল। ‘ফলাফল ভালো না খারাপ’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ফলকে খারাপ বলা ঠিক নাকি রিয়েল বলবো? আমি তো মনে করি এটা বাস্তবতা। খারাপ ভালো তুলনামূলনামূলক বিষয়। বেশ কিছু জায়গায় কমে গেছে। এটি হলো বাস্তবতা। আমি তো বলবো ঢাকা মহানগরীতে ভালো হয়েছে। ১৬ শতাংশ ফেল করেছেন। এটি বড় বিষয় এসএসসির পর এইচএসসির ফল দিলাম। কাউকে ছক বেধে দিইনি যে ছাড় দিয়ে পাসের হার বাড়াবেন। এমন ভাবনা থাকার প্রয়োজন নেই। সরকারের নির্দেশনা ছিল, নিয়ম মেনেই সব হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০