অনলাইন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ৭:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পোশাক শ্রমিক দিপু দাস হত্যায় গ্রেপ্তার আরো ৬

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু দাস হত্যা মামলায় আরো ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে ভালুকার হবিরবাড়ি ও কাশর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— তাকবির (২২), রুহুল আমীন ৪২), নূর আলম (৩৩),  শামীম মিয়া (২৮), সেলিম মিয়া (২২) ও মাসুম খালাসী (২২)। তাদের বিরুদ্ধে কারখানার কর্মচারীদের উসকানি, স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি এবং দিপুকে চাকরি থেকে অব্যাহতি নিতে চাপ দেওয়ার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন  আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল
 

বুধবার গ্রেপ্তার ছয়জনকে নিয়ে দিপু হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন,  মামলাটি গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ধর্ম অবমাননার অভিযোগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় পিটিয়ে ও পুড়িয়ে হত্যার শিকার হন পোশাক শ্রমিক দিপু দাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০