অনলাইন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ৬:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দল থেকে পদত্যাগ করে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জাপার মহাসচিব লিংকন

জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন দলটির সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন বলে জানিয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আহসান হাবীব লিংকন এসব তথ্য জানান। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

আহসান হাবীব বলেন, ‘বিএনপির সঙ্গে জোটে ছিলাম। কিন্তু এবার আমরা ছয়জনের নাম দিয়েছিলাম। পিরোজপুর-১ আসনে দলের চেয়ারম্যানকে আসন দেওয়া হয়েছিল। কিন্তু চেয়ারম্যান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। চেয়ারম্যান নির্বাচন করবেন না। অনেক ছোট ছোট দলকে তিনটা–চারটা করে আসন দেওয়া হয়েছে। সেখানে আমাদের অবজ্ঞা করা হয়েছে।’

আরও পড়ুন  ঢাবির কবি সুফিয়া কামাল হলে এআই প্রশিক্ষণ কর্মশালা

রাত দেড়টার কিছু সময় পর ফেসবুকে দেওয়া পোস্টে নিজের একটি ছবি যুক্ত করে আহসান হাবীব লিংকন লেখেন, ‘স্বপ্ন ছিল আমার সততা, নিষ্ঠা, দেশপ্রেম দিয়ে সারা জীবনের অর্জিত সুনাম-সুখ্যাতি দিয়ে নিজের অর্জিত মেধা ও যোগ্যতা দিয়ে বাকি জীবটুকু শহীদ জিয়া এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ও দেশ পরিচালনায় অবদান রাখব। কিন্তু হায়! আমাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেননি।’

আহসান হাবীব লিংকন প্রথম আলোকে বলেন, তিনি দলের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠাবেন। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আজ মনোনয়নপত্র সংগ্রহ করবেন। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে তিনি নির্বাচন করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০