অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজার-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. হামিদ আযাদের প্রার্থিতা স্থগিত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাছির উদ্দিন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশীল অনুযায়ী সারাদেশে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলছে। এ কার্যক্রমের অংশ হিসেবে ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রিটার্নিং অফিসাররা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২ জানুয়ারি) কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের মনোনয়নপত্র বাছাই শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. আলহাজ্ব এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদের প্রার্থিতা স্থগিত ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালবিরোধী বক্তব্যের অভিযোগে দায়ের করা একটি মামলার কারণে তার প্রার্থিতা স্থগিত করা হয়।

এই আসনে মনোনয়নপত্র জমা দেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী: এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি):

আরও পড়ুন  আচরণ পরিবর্তন, যুক্তরাষ্ট্রকে নিয়ে যে বার্তা দিল জার্মানি

আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ
জাতীয় পার্টি: মোঃ মাহমুদুল করিম
বাংলাদেশ খেলাফত মজলিশ: ওবাইদুল কাদের নদভী
গণঅধিকার পরিষদ (জিওপি): এস. এম. রোকনুজ্জামান খান
ইসলামী আন্দোলন বাংলাদেশ: জিয়াউল হক ও স্বতন্ত্র প্রার্থী: গোলাম মওলা।

মহেশখালী উপজেলায়
মোট ভোটার: ২,৬৯,৭২৭ জন
পুরুষ: ১,৪২,৬৩৬ জন
মহিলা: ১,২৭,০৯১ জন।

কুতুবদিয়া উপজেলায়
মোট ভোটার: ১,০৩,৩৮১ জন
পুরুষ: ৫৪,৩২৯ জন
মহিলা: ৪৯,০৫২ জন।

এ বিষয়ে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, মামলা সংক্রান্ত আইনগত জটিলতার কারণেই জামায়াত মনোনীত প্রার্থী হামিদুর রহমান আযাদের প্রার্থিতা স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম জানান, ফ্যাসিস্ট সরকারের অবৈধ আদালতের অবৈধ রায়ের বিরুদ্ধে তিনি খালাস পেয়েছেন। কাগজপত্র গুলো অসাবধানতাবসত জমা করা হয়নি। এটি সমাধান হয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০