অনলাইন ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ৭:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্লাসগো সিটি কাউন্সিলের প্রযুক্তিবিদ চাঁদপুরের রাবেয়া

দেশে ‘পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা’য় পাঠ চুকিয়ে বিদেশ থেকে নিয়েছেন নগর জলবায়ু ও টেকসই উন্নয়ন বিষয়ে উচ্চশিক্ষা। এ বিষয়েই এখন তিনি স্কটল্যান্ডের গ্লাসগো সিটি কাউন্সিলের টেকনিশিয়ান বা প্রযুক্তিবিদ। চাঁদপুরের মেয়ে রাবেয়া বেগম ইউরোপের এই নগরী বদলে দিতে কী কাজ করছেন, শোনাচ্ছেন এ বি এম খায়রুল কবীর

গ্লাসগো সিটি কাউন্সিল কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক চলছে। নগরবাসীর ভ্রমণকালীন আচরণ পরিবর্তনে পরবর্তী বছরে কী কী প্রকল্প নেওয়া যায়, তা নিয়েই আলোচনা। স্থানীয় দাতব্য সংস্থা অনেক প্রস্তাব করে থাকে। ২০২৩ সালে যেমন ২০টির মতো প্রস্তাব এসেছে। সেগুলো নিয়েই দীর্ঘ আলোচনা চলছিল, পক্ষে-বিপক্ষে উপস্থাপন করা হচ্ছিল যুক্তিতর্ক কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছা যাচ্ছিল না। শেষে সভার প্রধান সিটি কাউন্সিলের টেকসই পরিবহন বিভাগের গ্রুপ ম্যানেজার ঘোষণা দিলেন, ‘আগামী দুই দিনের মধ্যে ১০টি প্রস্তাব চূড়ান্ত করে উপস্থাপন করবেন রাবেয়া বেগম। সেটাই সিটি কাউন্সিল বাস্তবায়ন করবে।’

দুই দিন পর ঠিকই সময়োপযোগী, স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য এবং শহরের অধিবাসীদের জন্য কল্যাণকর ১০টি প্রস্তাব উপস্থাপিত হলো। অনুমোদিত হলো বড় ও ছোটদের সাইকেল চালানো শেখানো, সাইকেল মেরামত প্রশিক্ষণ, অনুপযুক্ত সাইকেল ঠিকঠাক করে ব্যবহারের উপযোগী করে তোলার মতো কিছু প্রকল্প। আর এ প্রস্তাবগুলো বাস্তবায়ন করার নেতৃত্ব পেলেন বাংলাদেশের রাবেয়া বেগম।

নতুন দায়িত্ব পেয়ে জোরেশোরে কাজে নেমে পড়লেন রাবেয়া। এই দায়িত্বপ্রাপ্তির মাস কয়েক আগেই গ্লাসগো সিটি কাউন্সিলে টেকনিশিয়ান বা প্রযুক্তিবিদ হিসেবে যোগ দেন রাবেয়া বেগম।

নগর জলবায়ু ও টেকসই উন্নয়ন বিষয়ে উচ্চশিক্ষা নিয়েছেন রাবেয়া বেগম
নগর জলবায়ু ও টেকসই উন্নয়ন বিষয়ে উচ্চশিক্ষা নিয়েছেন রাবেয়া বেগমছবি: রাবেয়া বেগমের সৌজন্যে
রাবেয়া যেভাবে গ্লাসগো সিটি কাউন্সিলে
২০২৪ সালের বড়দিনের ছুটিতে যুক্তরাজ্যে ভ্রমণের সময় রাবেয়া বেগমের সঙ্গে পরিচয়। তার পর থেকে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ। গত মাসে হোয়াটসঅ্যাপে দীর্ঘ আলাপ।

আরও পড়ুন  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের উদ্বেগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাহারুল আলম বলেন, অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, নির্বাচনের উপযোগী রাখা এটা আমাদের দায়িত্ব। এবং এখানে শুধু পুলিশ, বাংলাদেশ পুলিশ একা না, এখানে পুলিশের সঙ্গে নির্বাচনের দিন তো বিপুল পরিমাণ, ৬ লক্ষের মতো আনসার সদস্য থাকবেন। আর এখন নির্বাচনে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, প্রতিরক্ষা বাহিনী আমাদের সঙ্গে আছেন। বর্ডার গার্ড আছেন, ইভেন কোস্ট গার্ড এবং নেভি উপকূলীয় অঞ্চলে তারাও এখন আইনশৃঙ্খলা এবং অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছেন। ডেভিল হান্ট অপারেশন প্রসঙ্গে আইজিপি বলেন, আপনারা জানেন, ১৩ ডিসেম্বর থেকে আমরা অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ শুরু করেছি। এ ব্যাপারে আমাদের অনেক সমালোচনাও আছে। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, অনেক প্রার্থী তারা বলছেন যে, আপনার পুলিশ আমার কর্মীকে অ্যারেস্ট করছে, আমার তো নির্বাচনে কাজ করতে পারছি না। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব অবজেক্টিভলি কাজ করতে। এখন যিনি পটেনশিয়ালি একজন রিস্কি, মানে থ্রেট, যিনি পটেনশিয়াল থ্রেট ফর দি ইলেকশন—আমরা চেষ্টা করছি তাকে আইনের আওতায় আনতে, তাকে গ্রেপ্তার করতে। অথবা যদি তার বিরুদ্ধে কোনো মামলা থেকে থাকে যেই মামলায় তিনি আসলেই অপরাধী। যদি অপরাধী না হন আমরা আগেই বলেছি, গত এক বছর ধরেই বলছি, এমনিতেই বৈষম্যবিরোধী আন্দোলন থেকে উদ্ভূত মামলায় অনেক নাম দেওয়া হয়েছে, শত শত নাম ফর নাথিং, আদৌ তারা জড়িত ছিল না। তাদেরকে আমরা রিলিফ দেওয়ার চেষ্টা করছি। এখন সবচেয়ে বড় যেটা আপনাদের সমর্থন। তিনি আরও বলেন, এখন এই পুলিশকে, তাদের মনোবলকে আপনারা সমর্থন দিয়ে উঁচু রাখবেন এবং শক্ত রাখবেন। এখন কোনো অপরাধীকে যদি ধরা হয়, অ্যারেস্ট করা হয়, আর সমাজের লোকজন গিয়ে যদি থানা ঘেরাও করে তাহলে কি আমি ধরে রাখতে পারবো? আপনি যদি মনে করেন আমি অমুকের হত্যার বিচার চাই, রাস্তা বন্ধ করে বসে থাকলেন যে এটা বিচার করতে হবে, না হলে এই শহরের সবাই আজকে চলাচল করতে পারবে না। এইরকম ডিসঅর্ডার যদি রাস্তায় হয়, তাহলে আমি কি ধরে রাখতে পারবো আইনশৃঙ্খলা? আমি পুলিশের প্রাইমেসি প্রতিষ্ঠার জন্য, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রাখার জন্য, নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য যে পরিবেশ তৈরি করতে হবে তার জন্য আপনি তো আমাকে অথরিটি দেবেন। এখন অ্যারেস্ট করলে আপনি ঘেরাও দিয়ে বসে থাকবেন, থানা থেকে যে তাকে ছাড়তে হবে, তাহলে তো আই ডু নট হ্যাভ এনি অথরিটি। আমি আপনাদের কাছ থেকে, সমাজের কাছ থেকে এটা চাই। যদি অন্যায় করি ধরেন আমাকে। কিন্তু ন্যায় কাজটা আমাকে করতে দেন। এই অনুরোধ আপনাদের কাছে। এর আগে, পুলিশ লাইন স্কুল অ্যান্ড অডিটোরিয়ামে পুলিশের রংপুর রেঞ্জের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় আইজিপি বাহারুল আলম বক্তব্য রাখেন

চাঁদপুরের মেয়ে রাবেয়া। বিদ্যুৎ–বিহীন ছোট একটা গ্রামে বেড়ে ওঠা। গ্রামের স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। এরপর ঢাকার একটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তি হন পরিবেশবিজ্ঞানে। পূর্ণ বৃত্তি নিয়ে স্নাতকোত্তর করেন রাবেয়া। এরপর কয়েক বছর একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেছেন। দেশের বাইরে উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা থেকেই ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করেন। তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয় এই বৃত্তি। এর আওতাতেই তিনি গ্লাসগো যান। পরে স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি, ফিনল্যান্ডের ল্যাব ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্স এবং স্পেনের ইউনিভার্সিটি অব হোয়েলভা থেকে আরবান ক্লাইমেট অ্যান্ড সাসটেইনেবিলিটি বিষয়ে স্নাতকোত্তর করেন। এরপরই যোগ দেন গ্লাসগো সিটি কাউন্সিলে।

রাবেয়ার প্রকল্পগুলোর কল্যাণে নগরবাসীর ভ্রমণবিষয়ক আচরণগত পরিবর্তন হচ্ছে। গ্লাসগো সিটি কাউন্সিলের লক্ষ্য হাঁটা এবং সাইক্লিং কার্যক্রম বাড়ানো। এতে শহরে বায়ুদূষণ, যানজট ও দুর্ঘটনা কমার পাশাপাশি সক্রিয় ভ্রমণের কারণে মানুষের স্বাস্থ্যেরও উন্নতি হবে। এ লক্ষ্য অর্জনে রাবেয়ার প্রকল্পগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাবেয়ার আরেকটি প্রকল্প, নগরবাসীর জন্য সুরক্ষিত সাইকেল স্টোরেজের ব্যবস্থা। পাশাপাশি সাইকেল চালানোর উপযুক্ত রাস্তাগুলোকে চিহ্নিত করে জিআইএসের (ভৌগোলিক তথ্যব্যবস্থা) মাধ্যমে একটি ম্যাপ তৈরি, যাতে সাইকেল চালানোর জন্য নিরাপদ রাস্তা চিহ্নিত করতে পারে নগরবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০