অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ৪:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-অ্যাব)কুমিল্লা জেলা শাখা সোমবার সন্ধ্যায় এই আয়োজন করে। কুমিল্লা নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোডে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (ডিকেআইবি) কুমিল্লা কার্যালয়ে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সভাপতি লিয়াকত আলী, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) কুমিল্লা শাখার সাবেক সভাপতি রফিকুল আলম ও অ্যাব কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন ডি-অ্যাব কুমিল্লা জেলা শাখার সভাপতি ইউনুছ মিয়া।

আরও পড়ুন  আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল

সঞ্চালনা করেন ডিকেআইবি কুমিল্লা শাখার সহসভাপতি মো. গোলাম সারওয়ার ভূইয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিকেআইবি কুমিল্লা অঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মহসিন মিজি এবং ডিকেআইবি কুমিল্লা শাখার প্রচার প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম হৃদয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মাইন উদ্দিন।

এতে বক্তারা বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভালো কাজের মাধ্যমে আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। তার সরকারের সময় দেশের প্রকৃত উন্নয়ন হয়েছে। তিনি কৃষি ও কৃষকের জন্য সব সময় নিবেদিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১০

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১১

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১২

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৩

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৪

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৫

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৬

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৭

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৮

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১৯

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

২০