অনলাইন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ৪:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ৮ জানুয়ারি

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। সেই আগ্রহকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে দেশের সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো। শীর্ষস্থানীয় এডুকেশন কনসালটেন্সি এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের উদ্যোগে আগামী ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) বনানীর ঢাকা শেরাটন হোটেলে দিনব্যাপী এ এক্সপো অনুষ্ঠিত হবে।

এতে অস্ট্রেলিয়ার ৩০টিরও বেশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন, যেখানে শিক্ষার্থীরা সরাসরি উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ ও ভিসা সংক্রান্ত তথ্য জানার পাশাপাশি অন-স্পট অ্যাসেসমেন্ট ও আবেদন করার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা জানান, বিদেশে মানসম্মত উচ্চশিক্ষা অর্জনে দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা রেখে আসছে এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড। প্রতিষ্ঠানটি দেশের শিক্ষার্থীদের বৈশ্বিকভাবে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে কার্যকর ও পেশাদার সেবা প্রদান করে আসছে। এবারের বহুল প্রত্যাশিত এক্সপোতে মোনাশ ইউনিভার্সিটি, ম্যাককোয়ারি ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব অ্যাডিলেডসহ অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো অংশগ্রহণ করবে।

আর এক্সপোর মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা অন-স্পট অ্যাসেসমেন্ট পরিচালনা করবেন এবং বিভিন্ন তথ্যভিত্তিক ব্র্যান্ডিং ও প্রোমোশনাল কার্যক্রমে অংশ নেবেন।

আরও পড়ুন  মায়ের মরদেহ দেখে হাসপাতাল ছাড়লেন বিষন্ন তারেক রহমান

একই সঙ্গে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং পরবর্তী একাডেমিক সেশনে ভর্তির জন্য আবেদন করার সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা জুলাই ২০২৬ ইনটেকের জন্য তাৎক্ষণিকভাবে তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন জমা দিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুযায়ী শিক্ষার্থীরা সর্বোচ্চ শতভাগ স্কলারশিপ পাওয়ার সুযোগও পাবেন।

এক্সপোতে স্টুডেন্ট ভিসা সংক্রান্ত বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার জন্য থাকবে আলাদা ভিসা ডেস্ক সাপোর্ট। পাশাপাশি এক জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তা, স্কলারশিপ তথ্য, জিএস/জিটিই এবং স্টুডেন্ট ভিসা আবেদন সহায়তা পাওয়া যাবে।

এক্সপো সম্পর্কে এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী মোহাম্মদ রব্বানী হোসেন বলেন, এই এক্সপোতে শিক্ষার্থীরা সরাসরি অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের লক্ষ্য বিশ্বমানের শিক্ষার জন্য একটি সুস্পষ্ট পথ তৈরি করা, যাতে মেধাবী শিক্ষার্থীরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। শিক্ষার্থীদের এই যাত্রার অংশ হতে পেরে আমরা গর্বিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০