অনলাইন ডেস্ক
৭ জানুয়ারী ২০২৬, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের কমিটিতে আমার কখনও কোন পদ-পদবি ছিল না: সারজিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্রসহ দাখিল করা হলফনামায় আয়কর রিটার্নের তথ্যে টাইপিং মিসটেক ছিল বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, আয়কর রিটার্নে আয়ের পরিমাণে আইনজীবীর টাইপিং ভুলে ৯ লাখের পরিবর্তে ২৮ লাখ উল্লেখ করা হয়। আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই সংশোধনী দেওয়া হয়েছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় জেলা এনসিপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি দিয়ে ফটোকার্ড তৈরি করে অপপ্রচার চালানো হয়। সেখানে বলা হয়, আমি নাকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির হয়ে ঈদ শুভেচ্ছা দিতাম। অথচ শুরু থেকে আজ পর্যন্ত তার জীবনে কেন্দ্রীয় কমিটি তো দূরের কথা, কোথাও কোন পদ-পদবি ছিল না বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন  হাদির টর্চলাইট

বিএনপির দিকে অভিযোগ তুলে তিনি আরও বলেন, এনসিপির রাজনীতিতে যারা যুক্ত হচ্ছে তাদেরকে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা নানা ধরণের হুমকি দিচ্ছে। আমাদের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারগুলিকেও হুমকি দেওয়া হচ্ছে। এখনই যদি তারা ক্ষমতা ও পেশিশক্তির দাপট দেখায়, কালো টাকার প্রভাব দেখায়, তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা একদমই নেই। সরকার এবং নির্বাচন কমিশনকে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০