অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে অংশ নিচ্ছেন মালদ্বীপ প্রতিনিধি

ঢাকায় আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠাতব্য দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলনে অংশ নিতে বাংলাদেশে আসছেন মালদ্বীপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক স্টেট মিনিস্টার ফাতিমাথ মোহাম্মদের নেতৃত্বে এই প্রতিনিধিদল সম্মেলনে যোগ দেবে।

সফরের প্রস্তুতি হিসেবে শনিবার (১০ জানুয়ারি) প্রতিনিধিদলটি মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে হাইকমিশনার শিক্ষা কূটনীতিকে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন এবং মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে বিদ্যমান শিক্ষা ও বৃত্তির সুযোগগুলো তুলে ধরেন। তিনি জানান, মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত ৭টি সরকারি চিকিৎসা বৃত্তি এখনো যথাযথভাবে ব্যবহার হচ্ছে না

আরও পড়ুন  নাটোরে প্রতিপক্ষের বাড়ির সামনে ‘বাদ্য বাজিয়ে নাচ’, সংঘর্ষ-ভাঙচুর

জবাবে স্টেট মিনিস্টার ফাতিমাথ মোহাম্মদ জানান, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক অর্জনকারী মালদ্বীপের চিকিৎসকরা নিজ দেশে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এটি বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সুনাম বৃদ্ধি করেছে। তিনি বাংলাদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্যগুলো আরও ব্যাপকভাবে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠক শেষে প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের শুভেচ্ছা জানানো হয় এবং সফরকালীন সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০