অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​ঠাকুরগাঁওয়ে শীতার্তদের পাশে কর্মসংস্থান ব্যাংক ও জেসিআই

তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে কর্মসংস্থান ব্যাংক ও জেসিআই ঢাকা ইউনাইটেডের এই যৌথ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিত্তবান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের এমন সমন্বিত প্রচেষ্টায় শীতার্ত মানুষের দুর্দশা লাঘব করা সম্ভব।

ঠাকুরগাঁওয়ে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে কর্মসংস্থান ব্যাংক ও জেসিআই ঢাকা ইউনাইটেড।

ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কর্মসংস্থান ব্যাংক, ঠাকুরগাঁও শাখার আয়োজনে এই মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুল হক।

অনুষ্ঠানে তিনি বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে কর্মসংস্থান ব্যাংক ও জেসিআই ঢাকা ইউনাইটেডের এই যৌথ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিত্তবান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের এমন সমন্বিত প্রচেষ্টায় শীতার্ত মানুষের দুর্দশা লাঘব করা সম্ভব।

​কর্মসংস্থান ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের (দিনাজপুর) এজিএম মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও জেসিআই ঢাকা ইউনাইটেডের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট প্রকৌশলী এ এফ এম ফাহমিদুর রহমান অনি। তিনি তার বক্তব্যে যুব সমাজের পক্ষ থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন  বকশীগঞ্জের জব্বারগঞ্জ ও নিলাক্ষিয়া বাজারের ইজারা পেলেন সাংবাদিক মোরাদুজ্জামান মোরাদ

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক রংপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মঞ্জু রিয়াজুল হক ও জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট মাসউদ বিন আব্দুর রাজ্জাক।

​বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কর্মসংস্থান ব্যাংক ও জেসিআই ঢাকা ইউনাইটেড সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতের এই তীব্রতা চলাকালীন সমাজের অন্যান্য সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সুশৃঙ্খলভাবে এলাকার কয়েকশ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়। বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০