অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৫:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উসকানিমূলক বক্তব্য দিয়ে কিছু প্রার্থী বিধি লঙ্ঘন করছে: মির্জা আব্বাস

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কিছু প্রার্থী ‘উসকানিমূলক’ বক্তব্য নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার দুপুরে নয়া পল্টনে সাংবাদিকদের সামনে এ অভিযোগ তুলে ধরে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

কারো নাম না নিয়ে মির্জা আব্বাস বলেন, “কিছু কিছু প্রার্থী এমন কথাবার্তা বলছেন, ওইগুলো উসকানিমূলক কথাবার্তা। তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উসকানিমূলক। তারা নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘন করে অন্য প্রার্থীর বিরুদ্ধে কথা বলছেন। আপনি খেয়াল করে দেখবেন, আমি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি সেই আসনের কিছু কিছু প্রার্থী আমার সম্পর্কে আজেবাজে কথা বলতেছে।

“তারা উদ্দেশ্যমূলকভাবে উসকানিমূলক কথাবার্তা বলছে, যাতে আমরা একটু ইরিটেটেড হই। এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাব, তারা যেন একটু খেয়াল রাখেন।”

তবে নিজে কোনো প্রতিক্রিয়া দেখাতে চান না মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, “আমি এই ব্যাপারে কোন রিঅ্যাকশন দিতে চাই না, দিবও না। আমরা চাই, নির্বাচনটা সুষ্ঠু হোক এবং সুন্দর হোক।”

‘এখন প্রচারণায় আসিনি, দেখা–সাক্ষাৎ’

মির্জা আব্বাস বলেন, “আমরা এখনো ফরমাল নির্বাচনের প্রচারণা শুরু করি নাই। এখন এমনি দেখা-সাক্ষাৎ করা, এলাকার মধ্যে কথাবার্তা বলার জন্য বেরিয়েছি। যে এলাকায় আমি থাকি সেই এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করা এটুকুই করছি । নির্বাচনের পরিচালনা শুরু করিনি।

“কিন্তু এর মধ্যে আমি লক্ষ্য করছি, বেশ কিছু প্রার্থী তারা কিন্তু পরিচালনা চালাচ্ছে রীতিমতো। আমি সেরকম সেদিকে যাচ্ছি না। আমি শুধুমাত্র স্বাভাবিকভাবে যেটা করা দরকার একজনের দেখা সাক্ষাৎ করা আমি সেটাই করতেছি। আমি ভোট প্রার্থী প্রার্থনা করছি না, ভোট চাচ্ছিও না। যখন নির্বাচনের প্রচারণা শুরু হবে তখন ইনশআল্লাহ আমরা যথাযথভাবে আমাদের কাজ শুরু করব।”

‘পোস্টাল ব্যালট পেপার প্রসঙ্গে’

মির্জা আব্বাস বলেন, “আমি যেটা দেখেছি, সোশাল মিডিয়ার মাধ্যমে এটা একেবারে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে, সিল মারার পরে এটা কনফিউজিং হয়ে যাবে।

আরও পড়ুন  আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই : সেলিমুজ্জামান

“আমি মনে করি নির্বাচন কমিশনের এটাকে ঠিক করা উচিত ইমিডিয়েটলি এবং এটা ঠিক না করে পেপার কোথায় যাওয়াও ঠিক না। আমি আশা করব নির্বাচন কমিশন এটাকে সুদৃষ্টি দেবেন এবং যাতে বিষয়টা পক্ষপাতমূলক না হয় এটা যেন তারা চেষ্টা করেন।”

শাহজাহানপুরে এক প্রার্থীর বাড়ির দিকে বুলডোজার নিয়ে যাওয়া হবে বলে এক তরুণ রাজনৈতিক কর্মীর এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, “আমি শুনেছি, একটা কথা হচ্ছে, মবোক্রেসি সব জায়গায় চলে না, করা উচিতও না। ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে ভেসে আসি নাই। একবারে যা ইচ্ছা তাই করে ফেলবে…ওটা সম্ভব না। চেষ্টা করতে পারে তবে এটার দায়-দায়িত্ব ওদেরকে বহন করতে হবে।

“আমার শাহজাহানপুরের দিকে আসবে কেন ভাই? আমি কি অপরাধ করছি নির্বাচন দাঁড়িয়ে? আমি নির্বাচন আজকে থেকে করি না… এটা নিয়ে আমার প্রায় পাঁচ/ছয়বারের মত নির্বাচনে প্রতিনিধিতা করছি। যারা নাকি একান্তেই দুর্বল প্রার্থী তারা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই আমি এনাকে খুব একটা গায়ে মাখছি না।”

‘আইনশঙ্খলা পরিস্থতির নিয়ে শঙ্কা’

মির্জা আব্বাস বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি নিয়েও খুব শঙ্কিত কারণ কয়েকদিন আগেও আমাদের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। গতকালও একজনের উপরে আক্রমণ করা হয়েছে। আইনশঙ্খলা পরিস্থিতিটা যাতে আরো খারাপ হয় এজন্য কিছু কিছু প্রার্থী কথাবার্তা বলছে।”

উস্কানিমূলক কথাবার্তা না বলতে বা এ ধরনের কোনো কাজ না করতে এলাকার ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা আব্বাস।

তিনি বলেন, “আমি নেতা-কর্মীদের বলব, যে কোনো উস্কানি হোক, উস্কানি দিক উত্তেজিত হওয়া যাবে না, নেতা-কর্মীদের শান্ত থাকতে হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০