অনলাইন ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৬, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝরল জামায়াত কর্মীর প্রাণ

বগুড়ায় মিনিবাসের ধাক্কায় দুলা মিয়া নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া সদর থানাধীন ঝোপগাড়ি দোয়েল পাম্পের সামনে চারমাথা–রংপুর হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলা মিয়া (৫৫) বগুড়া সদর থানার ১৫ নম্বর ওয়ার্ডের ঝোপগাড়ি বড় কুমিরা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম জব্বার মিয়ার ছেলে এবং ১৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দুলা মিয়া মোটরসাইকেলযোগে চারমাথা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। ঝোপগাড়ি দোয়েল পাম্পের সামনে রংপুর হাইওয়ে সড়ক পারাপারের সময় চারমাথা থেকে ছেড়ে আসা একটি মিনিবাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

আরও পড়ুন  নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগপন্থি ইউপি চেয়ারম্যানদের

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর মিনিবাস ও মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০