অনলাইন ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ৫:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপির নির্বাচনি প্রচারণা শুরু হচ্ছে ৩ নেতার মাজার ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে

তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রচারণা আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

বুধবার দলটির নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল, নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

মাজার ও কবর জিয়ারত শেষে প্রচারণা কর্মসূচি তিন নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে। জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এনসিপি মোট ৩০টি আসনে ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রচারণা আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে এই প্রচারণার সূচনা হবে। বুধবার দলটির নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল, নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

মাজার ও কবর জিয়ারত শেষে প্রচারণা কর্মসূচি তিন নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে।

আরও পড়ুন  মনোমালিন্য ভুলে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে জয়ী করার আহ্বান

জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এনসিপি মোট ৩০টি আসনে ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এনসিপির ফেসবুক পোস্টে জানানো হয়, আসন্ন নির্বাচনে ঢাকা-১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং রংপুর-৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়-১ আসনে সারজিস আলম, ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নোয়াখালী-৬ আসনে আবদুল হান্নান মাসউদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যান্য আসনের মধ্যে ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, লক্ষ্মীপুর-১ আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নরসিংদী–২ আসনে সারোয়ার তুষার, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন এবং বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিন মনোনয়ন পেয়েছেন।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা আশরাফ মাহদী, চট্টগ্রাম-৮ আসনে জোবাইরুল হাসান আরিফ এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ এনসিপির প্রার্থী হিসেবে লড়বেন।

তালিকায় আরও রয়েছেন দিনাজপুর-৫ আসনে মো. আবদুল আহাদ, নোয়াখালী-২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া, ঢাকা-১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা-২০ আসনে নাবিলা তাসনিদ, কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদ, ময়মনসিংহ-১১ আসনে জাহিদুল ইসলাম, টাঙ্গাইল-৩ আসনে সাইফুল্লাহ হায়দার, ঢাকা-৯ আসনে জাবেদ রাসিন, গাজীপুর-২ আসনে আলী নাছের খান, মুন্সিগঞ্জ-২ আসনে মাজেদুল ইসলাম, পিরোজপুর-৩ আসনে শামীম হামিদী এবং নাটোর-৩ আসনে এস এম জার্জিস কাদির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০