অনলাইন ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে জামায়াত–বিএনপির মধ্যে উত্তেজনা

গাইবান্ধার বাদিয়াখালী ইউনিয়নে ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক ও উত্তেজনার ঘটনা ঘটেছে।

বুধবার (১১ জানুয়ারি) সকালে গাইবান্ধার বাদিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জামায়াতের কর্মীরা ভোটার স্লিপ বিতরণ করছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন স্লিপের সঙ্গে টাকা বিতরণ করা হচ্ছে। এ অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় মাঠপাড়া মসজিদে জামায়াতের বাদিয়াখালী ইউনিয়ন সভাপতি শামিউল হক ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ তাদের সঙ্গে থাকা নেতাকর্মীদের সঙ্গে বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক তর্কাতর্কি ও কথাকাটাকাটি হয়।

আরও পড়ুন  ছাত্রলীগের কমিটিতে আমার কখনও কোন পদ-পদবি ছিল না: সারজিস

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী এগিয়ে এসে বিষয়টি সামাল দেন। তারা ঘটনাটিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে তাৎক্ষণিকভাবে সমাধান করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে থানায় অবহিত করা হয়নি। এ ঘটনায় কেউ কোনো লিখিত বা মৌখিক অভিযোগও করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০