অনলাইন ডেস্ক
৪ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাকিব ভাই আসলে ভালো, না আসলে আমাদের খেলোয়াড়দের ওপরই বিশ্বাস রাখতে হবে: শান্ত

সাকিব আল হাসানকে দলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই চেষ্টায় বিসিবি সফল হতে পারে কি না, সেটা সময় বলে দেবে। শেষ পর্যন্ত তারকা অলরাউন্ডারকে ফেরাতে পারলে সেটা দলের জন্যই ভালো হবে বলে মনে করছেন নাজমুল হোসেন শান্ত।

 

২০২৪ সালের অক্টোবরে সবশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন সাকিব। গণ-অভ্যুত্থান ইস্যুতে হত্যা মামলার আসামি হওয়ায় লম্বা সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন সাবেক অধিনায়ক। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর সাকিবকে ফেরাতে তৎপর বিসিবি। এরই মধ্যে সাকিবের বিরুদ্ধে থাকা মামলার নথিপত্র সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। আইনগত জটিলতা দূর হলে আবারও দেশের জার্সিতে খেলতে পারবেন সাকিব।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৯ মার্চ ঢাকায় পা রাখার কথা রয়েছে পাকিস্তান দলের। সেই সিরিজে সাকিবকে পেতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলা জানিয়েছে বিসিবির একটি দায়িত্বশীল সূত্র।

বিসিএলের ফাইনাল শেষে সাকিব সম্পর্কে জানতে চাওয়া হলে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক শান্ত বলেন, ‘সাকিব ভাই থাকলে দলের কম্বিনেশন ভালো হয়। যদি আসেন, খেলেন, অবশ্যই আমি বিশ্বাস করি কম্বিনেশন ভালো হবে এবং সেই প্রভাব রাখতে পারবেন দলের হয়ে। যদি আসেন খুবই ভালো। তবে যদি না আসেন, তাহলে আমাদের যে খেলোয়াড় আছে, তাদের ওপরই বিশ্বাস রাখতে হবে।’

বিসিএলে ব্যাটারদের ব্যর্থতা নিয়ে হতাশ শান্ত। পাকিস্তান সিরিজকে সামনে রেখে উন্নতির তাগিদ দিয়েছেন তিনি, ‘ব্যাটিং ইউনিট হিসেবে গত ১০-১২ ম্যাচে ৫০ ওভার ব্যাট করতে পারিনি। এটা চিন্তার জায়গা, কীভাবে মিডল ওভারে ভালো ব্যাট করে ইনিংসটা শেষ করতে পারি। খুবই হতাশাজনক, চার দলেই, বিশেষ করে আমার দলে (উত্তরাঞ্চল)। চার দলের সবারই ৫০-৬০টা করে লিস্ট এ ম্যাচ খেলা খেলোয়াড় রয়েছে। ব্যাটিং ইউনিট হিসেবে আরও ধারাবাহিক এবং আরও কিছু সেঞ্চুরি হওয়া দরকার ছিল, যেটা হয়নি। এটা হতাশাজনক। আন্তর্জাতিক ক্রিকেটেও এমন হচ্ছে। পাকিস্তান সিরিজে কীভাবে উন্নতি করা যায় এটাই এখন জরুরি।’

Facebook Comments Box
আরও পড়ুন  ভারতকে হারিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১০

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১১

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১২

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৫

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৬

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৭

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৮

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৯

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

২০