অনলাইন ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাজ্যে বিনামূল্যে

২০২৬ শিক্ষবর্ষে ইউনিভার্সিটি অব কেমব্রিজ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘গেটস কেমব্রিজ স্কলারশিপ’ ঘোষণা করেছে। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন দ্বারা সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তি শিক্ষার্থীদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার সুযোগ প্রদান করে। বৃত্তিটি শিক্ষার্থীদের অসাধারণ একাডেমিক রেকর্ড, নেতৃত্বের ক্ষমতা এবং সমাজকল্যাণে অবদানের ভিত্তিতে নির্বাচিত করা হবে।

স্কলারশিপের জন্য প্রযোজ্য প্রোগ্রাম

* মাস্টার্স

* পিএইচডি প্রোগ্রাম

প্রতিবছর প্রায় ৮০ জন আন্তর্জাতিক শিক্ষার্থী এই বৃত্তি অর্জন করতে পারবেন, যারা ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আবেদনের যোগ্যতা :

* আবেদনকারী আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

* কেমব্রিজ ইউনিভার্সিটিতে ফুলটাইম পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি থাকতে হবে।

* ভালো একাডেমিক রেকর্ড, নেতৃত্বের দক্ষতা এবং আবেদনকৃত কোর্সে আগ্রহ থাকতে হবে।

* সমাজকল্যাণে অবদানের প্রেরণা প্রদর্শন করতে হবে।

স্কলারশিপের সুবিধাসমূহ :

* পুরো টিউশন ফি কভার।

* বছরে ২১,০০০ পাউন্ড ভাতা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ টাকার বেশি।

আরও পড়ুন  ফাইবারের স্বাস্থ্য ট্রেন্ডের চমকপ্রদ উপকারিতা

* প্রোগ্রামের শুরু ও শেষে ইকোনমি ক্লাসে বিমান ভাড়া।

* ভিসা চার্জ ও অন্যান্য অতিরিক্ত খরচ কভার।

* একাডেমিক উন্নয়ন তহবিল : ৫০০-২,০০০ পাউন্ড।

* পরিবারিক ভাতা : এক সন্তানের জন্য ১১ হাজার ৬০৪ পাউন্ড, দুই বা ততোধিক সন্তানের জন্য ১৬ হাজার ৫৪৮ পাউন্ড।

* জরুরি সহায়তা এবং মাতৃত্ব/পিতৃত্ব ভাতা।

যেভাবে আবেদন করবেন

আবেদন জমা দিতে হবে কেমব্রিজ ইউনিভার্সিটির অনলাইন পোর্টালের মাধ্যমে। পিএইচডি প্রার্থীদের জন্য গবেষণার প্রস্তাব (Research Proposal) জমা দেওয়া আবশ্যক। আবেদনের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে :

* ব্যক্তিগত বিবৃতি (সর্বোচ্চ ৫০০ শব্দ)

* একাডেমিক রেফারেন্স লেটার

* পিএইচডি প্রার্থীদের জন্য গবেষণার প্রস্তাব

আবেদনের সময়সীমা : সময়সীমা কোর্স অনুযায়ী পরিবর্তিত হতে পারে। ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য সঠিক সময়সূচি কেমব্রিজের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষা করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০