অনলাইন ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আ. লীগের আইডিয়া রিফাইন্ড ভারতের দেওয়া: সারজিস

‘রিফাইন্ড আওয়ামী লীগের’ ধারণাটি ভারতের দেওয়া। আর চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই আইডিয়া বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক এলাকায় জেলা কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে এমন মন্তব্য করেন তিনি।

সারজিস বলেন, যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলায় আমাদের নিরীহ আলেম ভাইদের ওপরে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, ২৪’র অভ্যুত্থানে হাজারের অধিক ছাত্রজনতাকে খুন করেছে, সেই খুনিরা কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারবেনা। এ সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চোরে চোরে মাস্তুতো ভাই বলেও মন্তব্য করেন তিনি। যেই চোর এতোদিন তাদের ছায়াতলে ছিল সেই চোর এখন তাদের ব্যানারে তাদের আশ্রয় দেয়ার কথা বলছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, যেভাবে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেভাবেই তাদের দোসর জাতীয় পার্টিরও সকল কর্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ ও তাদের বি টিম জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই ফ্যাসিস্টদের প্রতি আপনাদের নমনীয় আচরণ আপনাদের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি করছে।

আরও পড়ুন  পেশায় কৃষক গয়েশ্বর রায়ের চমকপ্রদ হলফনামা
পঞ্চগড়ে ছাত্রদল স্কুল কমিটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের পাঁয়তারা করছে উল্লেখ করে বলেন, স্কুলের শিক্ষার্থীদের রাজনীতির মধ্যে ঢুকিয়ে অপরাজনীতির চক্রে ঢুকাবে। সেখানে মাদকের ব্যবসা শুরু করবে, চাঁদাবাজি করবে।

অপরদিকে, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, যারা জাতীয় পার্টিকে ধরে আওয়ামী লীগারদের নির্বাচনে আনার চেষ্টা করছে, তারা বাংলাদেশে নির্বাচন চায় না। তারা দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চায়। এর মাধ্যমে তারা দেশকে দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে ঠেলে দিতে চাচ্ছে।

মতবিনিময় সভায় পঞ্চগড় জেলা কুলি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ পঞ্চগড় জেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০