অনলাইন ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গৌরীকে ‘মা’ বলে সম্বোধন করলেন অনন্যা

২০২৩ সাল যেন নতুন রূপে গড়ে তুলেছিল অনন্যা পান্ডেকে। সে সময় বলিউডের এই উদীয়মান নায়িকা শুধু নিজের প্রথম বাড়ির মালিকই হলেন না; বরং গড়লেন এক আবেগঘন স্বপ্নের ঠিকানা। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার নেপথ্যে ছিলেন বলিউডের শীর্ষ ইন্টেরিয়র ডিজাইনার শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। ঘরের প্রতিটি কোনায় গৌরীর ছোঁয়া এতটাই বিশেষ হয়েছিল যে, অনন্যা ভালোবেসে তাকে ডাকলেন নিজের ‘দ্বিতীয় মা’।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এ বিষয়ে অনন্যা বলেন, ‘সত্যি বলতে, আমার জন্য এটি ছিল একেবারে আবেগপ্রবণ সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘আমি গৌরী ম্যামের আশপাশেই বড় হয়েছি। তিনি আমার কাছে প্রায় দ্বিতীয় মা। তিনি আমার পছন্দ-অপছন্দ এতটাই গভীরভাবে বুঝতেন, যেন নিজের মেয়ে সুহানার জন্যই এই বাড়ি সাজাচ্ছেন।’

এই সম্পর্কের গভীরতা শুধু পেশাদারিত্বের নয়, ব্যক্তিগতও। গৌরী খান অনন্যার স্বপ্নকে নিজের মতো করে সাজিয়েছেন, কিন্তু কখনো নিজের মত চাপিয়ে দেননি। বরং প্রতিটি সিদ্ধান্তে অনন্যার মতামতকে গুরুত্ব দিয়েছেন। অনন্যা বলেন, ‘গৌরী ম্যাম আমাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দেখেছেন। তিনি জানতেন, এটি আমার প্রথম বাড়ি। তাই তিনি আমাকে স্বাধীনতা দিয়েছেন নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিতে।’

অনন্যা আরও যোগ করেন, ‘ইন্টেরিয়র ডিজাইন অনেকের কাছে একটা প্রজেক্ট হতে পারে, কিন্তু আমার কাছে এটি ছিল আমার প্রতিদিনের জীবনের অংশ। তাই আমার ব্যক্তিত্ব বোঝা, আমার স্বপ্নকে অনুভব করা। আর এই জিনিসগুলো গৌরী ম্যাম অসাধারণভাবে করেছেন।’

এ বিষয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামেও একটি লেখা পোস্ট করেছিলেন এই সুন্দরী। সেখানে অনন্যা লিখেছিলেন, ‘আমার প্রথম বাড়ি, আমার স্বপ্নের বাড়ি। ধন্যবাদ গৌরী খান আপনি ছাড়া কেউ এতটা গভীরভাবে বুঝতে পারত না আমি কী চাই। আপনি এটাকে আমার জন্য এতটা বিশেষ করে তুলেছেন। আপনিই সেরা, আপনাকে ভালোবাসি।’ এই পোস্টে শুধু কৃতজ্ঞতা নয়, ছিল এক গভীর সম্পর্কের ছায়া।

আরও পড়ুন  স্বামী যেতে না যেতেই ‘প্রেমিক’ এলো ঘরে, শিল্পার জীবনে নতুন মোড়!

এদিকে, অনন্যাকে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে আসন্ন ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ সিনেমায়। সমীর বিদ্বান পরিচালিত এই ছবিটি ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১১

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১২

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৩

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৪

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৫

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৬

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১৭

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৮

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৯

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

২০