অনলাইন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা মেডিকেলে বকশিশ না পেয়ে রোগীর অক্সিজেন খুলে ফেলায় মৃত্যু।

খুলনা মেডিকেলে বকশিশ না পেয়ে রোগীর অক্সিজেন খুলে ফেলায় মৃত্যু। প্রতিদিন খবর

খুলনা প্রতিনিধি

খুলনা মেডিকেলে বকশিশ না পেয়ে অক্সিজেন খুলে নেওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল ইসলাম (৩৮) নামের এক রোগীর পরিবার এই অভিযোগ করেছে। রোগীর পরিবারের দাবি, একজন পরিচ্ছন্ন কর্মী বকশিশ না পেয়ে অক্সিজেন খুলে নেওয়ার ১৫-২০ মিনিটের মধ্যেই সাইফুলের মৃত্যু হয়।

নিহত সাইফুলের বাড়ি খুলনার খানজাহান আলী থানার যোগীপোল এলাকায়। গত শনিবার (২০শে সেপ্টেম্বর) কিডনিজনিত সমস্যা নিয়ে তাকে খুমেক হাসপাতালের মেডিসিন ইউনিট-১-এর ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সাইফুলের বড় ভাই আশরাফুল ইসলাম জানান, ভর্তির পর তার শ্বাসকষ্ট বেড়ে যায়। অনেক চেষ্টা করেও অক্সিজেন না পেয়ে পরে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে রাতে অক্সিজেন জোগাড় করা হয়।

আশরাফুলের অভিযোগ, রবিবার (২১শে সেপ্টেম্বর) সকালে ওয়ার্ড ক্লিনার (আউটসোর্সিং) জব্বার তাদের কাছে বকশিশ চেয়েছিলেন। বকশিশ না দেওয়ায় তিনি সাইফুলের অক্সিজেন খুলে নিয়ে পাশের অন্য এক রোগীকে দিয়ে দেন। এ সময় তারা বাধা দিলে ক্লিনার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

আরও পড়ুন  নলডাঙ্গায় আওয়ামী লীগ নেতা আলীম সরদার গ্রেফতার

তবে অভিযুক্ত ক্লিনার জব্বার বকশিশ চাওয়ার বা অক্সিজেন খুলে নেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি একজন মুমূর্ষু রোগীর জন্য সিলিন্ডারটি নিয়ে গিয়েছিলেন।এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সুজাত আহমেদ জানান, একজন রোগীকে কখন অক্সিজেন দিতে হবে বা তা খুলে নিতে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত কেবল ওয়ার্ডের চিকিৎসকের। ক্লিনার যদি ডাক্তারের অনুমতি ছাড়া অক্সিজেন খুলে নিয়ে থাকেন, তবে তা অপরাধ। তিনি আরও বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০