অনলাইন ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশজুড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ সার্ভিস এসোসিয়েশনের গভীর উদ্বেগ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের ভূমিকা সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় অনুষ্ঠান আয়োজন থেকে শুরু করে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের নিরাপত্তায় পুলিশের সদস্যরা দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সাম্প্রতিক শারদীয় দুর্গাপূজায় তাদের দায়িত্বশীল ভূমিকা সর্বত্র প্রশংসিত হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন উদ্যমে পুলিশ বাহিনী পেশাদারিত্বের সঙ্গে রাষ্ট্রের অগ্রযাত্রায় অবদান রেখে চলেছে। তবে এই আন্তরিক প্রচেষ্টার মধ্যেই সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় কর্তব্যরত পুলিশের ওপর একাধিক হামলার ঘটনা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।

সংগঠনটি জানায়, ৪ অক্টোবর নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালানো হয়। একই দিনে বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে গ্রেফতারের সময় অতর্কিত হামলায় হাতকড়াসহ আসামি ছিনতাই হয় এবং তিনজন পুলিশ সদস্য আহত হন। পরদিন ৫ অক্টোবর সিলেটের কোম্পানীগঞ্জে নিয়মিত চেকপোস্টে ট্রাক শ্রমিকদের হামলায় আরও পাঁচজন পুলিশ সদস্য আহত হন। সর্বশেষ ফেনীর সোনাগাজীতে থানার পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন  জ্বালানি সংকট কি কৃত্রিম

এসব ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে পুলিশ সার্ভিস এসোসিয়েশন জানিয়েছে, একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে এসব ঘটনা ঘটাচ্ছে। সংগঠনটি মনে করে, কর্তব্যরত পুলিশ সদস্যদের পেশাগত কাজে বাধা দেওয়া ও শারীরিকভাবে লাঞ্ছিত করা জনশৃঙ্খলা ও আইনের শাসনের পরিপন্থি অপচেষ্টা।

এসোসিয়েশন জানায়, এসব বেআইনি ও পরিকল্পিত হামলার বিরুদ্ধে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে আরও কঠোর ও দৃঢ় পদক্ষেপ নেবে। পাশাপাশি সংগঠনটি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে, বাংলাদেশ পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সদা তৎপর থাকবে এবং পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভূমিকা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

১০

পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে ঘাতক ফোরকান

১১

৫ খুনের পর পদ্মায় ঝাঁপ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

১২

‘বলেছে ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’

১৩

পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়া ব্যক্তি ফোরকান কি না ধোঁয়াশায় পুলিশ

১৪

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

১৫

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

১৬

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

১৭

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

১৮

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

১৯

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

২০