অনলাইন ডেস্ক
৮ নভেম্বর ২০২৫, ৪:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ প্রবাসীদের জন্য যে উদ্যোগ নিলো সৌদি আরব

সৌদি আরবে বসবাসরত অসংখ্য অবৈধ প্রবাসীর দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এর অংশ হিসেবে ‘সেলফ-ডিপোর্টেশন প্ল্যাটফর্ম’ নামে একটি আধুনিক অনলাইন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সৌদি পাসপোর্ট অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত ডিজিটাল গভর্নমেন্ট ফোরাম ২০২৫-এ এ উদ্যোগের ঘোষণা দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ প্রবাসীরা অনলাইন আবেদন করে নিজেরাই দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এতে দীর্ঘদিনের জটিল ও সময়সাপেক্ষ প্রশাসনিক প্রক্রিয়ার অবসান ঘটবে।

এছাড়া যাত্রী চলাচলকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ‘স্মার্ট ট্র্যাক’ নামে আরেকটি ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এ ব্যবস্থায় স্মার্ট ক্যামেরার মাধ্যমে যাত্রীদের পরিচয় যাচাই করা হবে, ফলে পাসপোর্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়াই সীমান্ত অতিক্রম সম্ভব হবে।

আরও পড়ুন  শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভূমিকা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

সঙ্গে আরও যুক্ত হচ্ছে ‘ডিজিটাল টুইনস’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি, যা জনসমাগমের গতিবিধি বিশ্লেষণ, অপেক্ষার সময় নির্ধারণ এবং সেবার মান পর্যবেক্ষণ করবে।

সৌদি কর্তৃপক্ষের মতে, এসব উদ্ভাবনী পদক্ষেপের মাধ্যমে ২০৩০ সালের মধ্যেই দেশটির ভ্রমণ ও প্রবাসী সেবা খাতে এক নতুন প্রযুক্তিনির্ভর যুগের সূচনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০