অনলাইন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন সংকটে নোয়াখালী, কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত খালেদ মাহমুদের

বিপিএল শুরুর আগের দিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে নোয়াখালী এক্সপ্রেসের টিম বাস স্টেডিয়ামে পৌঁছালেও দলের প্রধান কোচ খালেদ মাহমুদ হঠাৎ করেই মাঠ ত্যাগ করেন।

খেলোয়াড়েরা যখন অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নোয়াখালীর প্রধান কোচ খালেদ মাহমুদকে স্টেডিয়াম চত্বর ছেড়ে হাঁটতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই তাঁকে ঘিরে ধরেন উপস্থিত সাংবাদিকরা। কোথায় যাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আর মাঠে থাকছেন না।

প্রথমে এ বিষয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করলেও পরে খালেদ মাহমুদ জানান, দলের লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে তিনি চরম অসন্তুষ্ট। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই পরিস্থিতিতে বিপিএলে কাজ চালিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। এমনকি স্পষ্ট ভাষায় জানান, নোয়াখালী এক্সপ্রেসের কোচ হিসেবে আর দায়িত্ব পালন করতে চান না।

আরও পড়ুন  এনসিপি প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি

 

এ সময় দলের কয়েকজন কর্মকর্তা তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করলেও তাতে কোনো ফল হয়নি। শেষ পর্যন্ত সহকারী কোচ তালহা জুবায়েরকে সঙ্গে নিয়ে একটি সিএনজিযোগে স্টেডিয়াম ত্যাগ করেন খালেদ মাহমুদ।

নোয়াখালীর ভবিষ্যৎ কোচিং পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে খালেদ মাহমুদ সংক্ষেপে বলেন, বিকল্প কোচের অভাব নেই—দল চাইলে অন্য কাউকে দায়িত্ব দিতে পারে।

উল্লেখ্য, বিপিএলের আগের আসরগুলোতেও একাধিক দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ। তবে চলতি আসরে তাঁর এমন হঠাৎ সিদ্ধান্ত নোয়াখালী এক্সপ্রেসের প্রস্তুতিতে বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০