অনলাইন ডেস্ক
১ জানুয়ারী ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা-২ আসনে স্বতন্ত্র দুই প্রার্থী মনোনয়ন বাতিল, বৈধ ৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাচাই বাছাইয়ে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া দুই প্রার্থী হলেন মহিবুল্যাহ খোকন ও তাছলিমা বেগম। এছাড়াও ওই আসনে বাকী সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে যাচাই বাছাই শেষে জেলা রিাটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান এ ঘোষাণা দেন।

ভোলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে। এ আসনটিতে মোট ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে সাতজনের কাগজপত্র সঠিক পাওয়া যাওয়ায় তাদেরগুলো গৃহীত হয়েছে। বাকী দুই জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে দাখিল করেছেন। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এক শতাংশ ভোটারদের যে সম্মতি দেওয়া হয়েছে সেগুলো সঠিক না পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে নিয়ম অনুযায়ী প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

আরও পড়ুন  ঢাকা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন রবিন

বৈধ সাত প্রার্থী হলেন বিএনপির মো. হাফিজ ইব্রাহীম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সালাম, জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিটু, আমজনতার দলের মো. আলাউদ্দিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মোকফার উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র মো. জাকির হোসেন খন্দকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০